কেশবপুর (যশোর) ভ্রাম্যমান প্রতিনিধি: কেশবপুরের সাগরদাঁড়িতে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের নামে একটি বিশ্ববিদ্যালয়ের খুবই প্রয়োজন ছিলো। মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত কপোতা নদকে বাঁচানোর মাধ্যমে মাইকেল মধুসূদন দত্তকে আমাদের মাঝে বাঁচিয়ে রাখতে হবে। সাগরদাঁড়িতে আমাদের যে পর্যটন কেন্দ্রটি আছে তা আরো আধুনিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে। কপোতা নদকে ঘিরে বাংলা সাহিত্যে মাইকেল মধুসূদন দত্তের যে অবদান তা কোনদিন ভোলার নয়। তিনি বাংলা ভাষায় ছনেট কবিতা লেখার মধ্যদিয়ে বাংলাদেশকে বিশ্ব দরবারে প্রথম পরিচিত করে তোলেন। গতকাল রোববার দুপুরে কেশবপুরের সাগরদাঁড়ীর পর্যটক কেন্দ্র, মধুপল্লী, মধুমঞ্চন, কপোতানদ পরিদর্শন কালে বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী সাংবাদিকদের সংগে আলাপকালে একথা বলেন। প্রতিমন্ত্রীর সংগে বাংলাদেশ পর্যটন মন্ত্রনালয়ের সচিব মোকাম্মেল হোসেন ও বাংলাদেশ টুরিজম বোর্ডের প্রধান নির্বাহি পরিচালক জাবেদ আহমেদ উপস্থিত ছিলেন। এসময়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন, থানার তদন্ত ওসি মতিয়ার রহমান, সাগরদাঁড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, কেশবপুর উপজেলা প্রেসকাবের সভাপতি এস আর সাঈদ, কেশবপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া ইকবাল, উপজেলা প্রেসকাবের সদস্য নুরুজ্জামান প্রমুখ।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...














