নড়াইল থেকে:নড়াইলে দীর্ঘ ২৬ বছর পর জেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ অক্টোবর) দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা যুবলীগের আহ্বায়ক ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্মসাধারণ সম্পাদক সুব্রত পাল। প্রধান বক্তা ছিলেন-যুবলীগের সাংগঠনিক সম্পাদক ডক্টর শামীম আল সাইফুল সোহাগ। এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন-যুবলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী সরোয়ার হোসেন, উপ-কৃষি ও সমবায় সম্পাদক রওশন জামির রানা, কার্যনির্বাহী সদস্য কাজী বশির আহমেদ ও শেখ তরিকুল ইসলাম, সদস্য চৈতী রানী বিশ্বাস, নড়াইল জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক ফরহাদ হোসেন, গাউসুল আজম মাসুম ও মাহফুজুর রহমান মাহফুজসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। এ ছাড়া যশোর, ঝিনাইদহসহ পাশের বিভিন্ন জেলার নেতারা উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় নেতারা সংগঠনের বিভিন্ন সমস্যাসহ পূর্ণাঙ্গ কমিটির বিষয়ে কথা বলেন। এদিকে, দীর্ঘ ২৬ বছর পর জেলা যুবলীগের বর্ধিত সভাকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। শহরে একাধিক তোরণ, প্লাকার্ডসহ শোভাবর্ধন করা হয়েছে। সভা উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরে অতিরিক্ত পুািলশ মোতায়েন করা হয়। শহরজুড়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
তালায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলার আসর, চ্যাম্পিয়নদের জন্য গরু ও ফ্রিজ পুরস্কার
তালা ( সাতক্ষীরা) প্রতিনিধি : গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সাতক্ষীরার তালায় অনুষ্ঠিত হয়েছে আট দলীয় নকআউট টুর্নামেন্ট। শুক্রবার (২৩...
মহম্মদপুরে সাবেক জাতীয় ফুটবল দলের প্রীতি ম্যাচ
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিতি : মাগুরার মহম্মদপুরে সাবেক জাতীয় ফুটবল দল ও মহম্মদপুর সোনালী অতীত ক্লাবের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ঢাকাস্থ মহম্মদপুর উপজেলা...
মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চুড়ামনকাটিতে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল...
স্টাফ রিপোর্টার চুড়ামনকাটি : শুক্রবার মাদক ও অনলাইন জুয়ার ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং যুব সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে যশোরের চুড়ামনকাটিতে ৮...
লোহাগড়ায় সড়কবাতি, শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন সমাজসেবক ইঞ্জিনিয়ার শেখ মতিউর।
লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার শেখ মতিউর রহমানের পক্ষ থেকে সড়কবাতি, শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
খেলাফত মজলিস নড়াইলের লোহাগড়া উপজেলা...
ক্যারিবীয়ানদের বিপক্ষে অলিনের দুর্দান্ত সেঞ্চুরি, ১৩৫ রানের ঝলমলে ইনিংস
হেলাল উদ্দিন, রাজগঞ্জ : আন্তর্জাতিক ক্রিকেটের প্রস্তুতি ম্যাচে ক্যারিবীয়ান দলের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে আলোচনায় এসেছেন যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের হানুয়ার গ্রামের কৃতী সন্তান...














