শেখ সিরাজউদ্দৌলা লিংকন কয়রা (খুলনা) প্রতিনিধি : খুলনার কয়রায় প্রথম ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ সালের নব-নির্বাচিত সংরতি ও সাধারন আসনের সদস্যদের সপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে। ২৮ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলোনায়তনে উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে ৬ ইউনিয়নের নবনির্বাচিত ১৮ জন সংরতি সদস্য এবং ৫৪ জন সাধারন আসনের সদস্যগন শপথ গ্রহণ করেন। উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস নবনির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা ৬ কয়রা পাইকগাছা আসনের সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মোঃ সাইফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান কমলেশ মন্ডল, ভাইস চেয়ারম্যান নাসিমা আলম, প্রাণিসম্পদ কর্মকর্তা মোস্তাইন বিল্লাহ প্রমুখ। এর আগে গতকাল ২৭ অক্টোবর দুপুরে খুলনা জেলা প্রশাসনের কার্যালয়ে এই ৬ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার। এই ছয় ইউনিয়নের নব- নির্বাচিত চেয়ারম্যানরা হলেন, আমাদী ইউনিয়নে মোহাম্মদ জিয়াউর রহমান জুয়েল (নৌকা), বাগালি ইউনিয়নে মোঃ আব্দুস সামাদ গাজী (নৌকা), মহারাজপুর ইউনিয়নে আলহাজ্ব আব্দুল্লাহ আল মাহমুদ, (নৌকা) মহেশ্বরীপুর ইউনিয়নে অধ্যাপক শাহনেওয়াজ শিকারি (নৌকা), উত্তর বেদকাশী ইউনিয়ন আলহাজ্ব সরদার নুরুল ইসলাম (নৌকা) দণি বেদকাশী ইউনিয়নে আসের আলী মোড়ল (স্বতন্ত্র) শপথ বাক্য পাঠ করেন। প্রসঙ্গত উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে কয়রা সদর ইউনিয়নের একটি কেন্দ্রে ভোট স্থগিত থাকায় ইউনিয়ন টির নব নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ পরবর্তীতে অনুষ্ঠিত হবে বলে জানা যায়। তবে সদর ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম বাহারুল ইসলাম বিপুল ভোটে এগিয়ে রয়েছে।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...














