জাহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার ঃ ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ১৪ জনকে আটক করেছে ৫৮বিজিবি। জানাগেছে ২৯ অক্টোবর মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধিনস্ত মাটিলা বিওপির টহল দল অভিযান চালিলে ভারত থেকে অবৈধ্যভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের অপরাধে উপজেলার লেবুতলা গ্রামের মাঠের মধ্যে হতে ১জন শিশু সহ ৬ জন কে আটক করে। আটককৃতরা হলেন ঢাকা জেলার মগবাজার থানার ওয়াল্লেছ কলনী গ্রামের মৃত মতিলাল দাস এর ছেলে মৃনাল কান্তি দাস (৬৬), যশোর জেলার শার্শা থানার মাটিপুকুর গ্রামের আব্দুর রশিদ এর ছেলে জিয়াউর রহমান (৪০), জিয়াউর রহমান এর স্ত্রী সীমা খাতুন (৩৪) এবং তাদের ছেলে মাসুদ রানা (৬), সাতক্ষীরা জেলার কলারোয়া থানার পূর্বভাদিয়ালী গ্রামের মিলন হোসেন এর স্ত্রী জাহানারা বেগম (৩০), বাগেরহাট জেলার সদর থানার কার্তিকদিয়া গ্রামের নুর ইসলাম পাইক এর মেয়ে সোনিয়া খাতুন (২৫)। এছাড়াও অবৈধভাবে সীমান্ত পারাপারের সহায়তা করার অপরাধে উপজেলার লেবুদলা গ্রামের নুর হোসেনের পুত্র আবু কালাম (১৮) কে আটক করা হয়। একই দিন সকালে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধিনস্ত যাদবপুর বিওপির টহল দল অভিযান চালিয়ে অবৈধ্য ভাবে বাংলাদেশে হতে ভারতে গমনের চেষ্টা কালে উপজেলার সোনাইডাংগা গ্রামের মধ্যে হতে ১জন শিশু সহ ৭ জনকে আটক করে। আটককৃতরা হলেন খুলনা জেলার সদর থানার নতুন বাজার অবদা গ্রামের আব্দুল জলিল এর ছেলে খাইরুল ইসলাম (২১), একই থানার দক্ষিন নলিয়ান গ্রামের লিয়াকত আলীর ছেলে ইমদাদুল হক (১৯), বাগেরহাট জেলার রামপাল থানার চারাখালী গ্রামের বিকাশ রায় এর ছেলে বিক্রম রায় (৩০), ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার আয়নাতলী গ্রামের নাইম আহমেদ এর স্ত্রী জোসনা বেগম (২৫), নড়াইল জেলার কালিয়া থানার বেন্দারচর গ্রামের মোস্তাক শেখ এর ছেলে আব্দুল কাদের (২৬), আব্দুল কাদের এর স্ত্রী হোসনা খাতুন (১৮) এবং তাদের শিশু পুত্র সমির হোসেন (২)। ৫৮ বিজিবির সহকারী পরিচালক নজরুল ইসলাম খান জানান আটককৃত ব্যাক্তিদের কে মহেশপুর থানায় সোপর্দ করে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় মামলা করা হয়েছে।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...













