সতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন

0
510

মহেশপুর(ঝিনাইদহ)অফিস ঃ ঝিনাইদহের মহেশপুর জেলা পরিষদ ডাক বাংলোয় মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন করেছেন মান্দারবাড়ীয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের আনারস প্রতীকের সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শফিদুল ইসলাম। সংবাদ স¤েস§লনে তিনি বলেন গত সোমবার বিকালে নির্বাচনী প্রচার কাজে থাকা অবস্থায় পাঁচবেড়ে এলাকায় যাওয়ার সময় চাঁদপাড়া বাজার এলাকায় আওয়ামীলীগের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আমিনুর রহমানসহ তার সন্ত্রাসী বাহীনি অস্ত্রের মহড়া দিয়ে আমাকে হত্যার চেষ্টা করা হয়েছিলো। আমিনুরের বাহীনির সদস্যরা আমাকেসহ আমার কয়েকজন কর্মীকে তারা মারধর করে। থানা পুলিশ সংবাদ পেয়ে আমাকে ও আমার লোক জনকে উদ্ধার করে। পরে সন্ধ্যায় কালুহুদা গ্রামের উত্তরপাড়া এলাকায় পৌছালেনৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আমিনুর রহমানের সস্ত্রাসী বাহিনীরা আবারও দেশীয় আস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। পরে সেখান থেকেও পুলিশ আমাদেরকে উদ্ধার করে নিয়ে আসে। সংবাদ সম্মেলনে আনারস প্রতীকের সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আরো জানান, নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আমিনুর রহমানসহ তার বাহিনীর সদস্যরা শ্যামনগর,শাহাপুর,পাঁচবাড়ীয়াসহ কয়েকটি কেন্দ্র বোমাবাজি করে দখন করে নেবেন বলে এলাকায় হুমকার ছাড়ছেন। এমনকি আনারস প্রতীকের কর্মী-সমথকদেরকে ভোট কেন্দ্র এলাকায় যেতেই দেওয়া হবেনা বলেও এলাকায় শাষিয়ে দিয়ে যাচ্ছে আমিনুরের বাহিনীরা। সংবাদ সম্মেলনে চেয়ারম্যান প্রার্থী শফিদুল ইসলাম আরো বলেন, আমার প্রতিদ্বদী চেয়ারম্যান প্রার্থী আমিনুর রহমান আমিনুর ওরফে বিদুৎ,রকিব উদ্দীন, স্বপন মিয়া, বাবু, হান্নান, লিটন, বিল্পব,লু’ফর রহমান, কবির,আব্দুল মালেক, রাজা, সিরাজ, আলম, শাবুসহ ২০/২৫ জনের একটি সন্ত্রসী বাহিনী আমার কর্মীদেরকে শায়েস্তা করার জন্য বিভিন্ন এলাকায় সসস্ত্র অবস্থায় দেদারচ্ছে ঘুরে বেড়াচ্ছে। আমি নিজেও আতঙ্কের মধ্যে রয়েছি। সংবাদ সম্মেলনে মহেশপুরের বিভিন্ন টিভি চ্যানেল ও পত্রিকার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here