মহেশপুর(ঝিনাইদহ)অফিস ঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের ঠিক দু’দিন আগে নির্বাচন থেকে সরে দাড়ালেন সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুল লতিফ মাষ্টার। আব্দুল লতিফ মাষ্টার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঝিনাইদহের মহেশপুর উপজেলার নাটিমা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বীতা করছিলেন। মঙ্গলবার দুপুরে নিজ বাস ভবনে সংবাদ সম্মেলনের মাধ্যমে সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুল লতিফ মাষ্টার নির্বাচন থেকে সরে দাড়ানোর ঘোষনা দেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নাটিমা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আবুল কাশেম মাষ্টার, উপজেলার জাতীয় শ্রমিকলীগের সভাপতি হুমায়ুন কবির,সাধারণ সম্পাদক মীর সাহেব আলী, নাটিমা ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি ও সাবেক ইউপি সদস্য ফজলুর রহমান, সাবেক ইউপি সদস্য ওয়াসীর মেম্বারসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...













