মোঃ মেহেদী হাসান, মণিরামপুর ॥ আগামী সপ্তাহের রোববার (২৮ নভেম্বর) মনিরামপুরে অনুষ্ঠিত হতে যাওচ্ছে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের সাথে প্রশাসনের মত বিনিময় সভা হয়েছে। মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসানের সভাপতিত্বে শনিবার (২০ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার ও জেলা নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবীর। মনিরামপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদের পরিচালনায় মনিরামপুর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার আশেক সুজা মামুন, সহকারী কমিশনার (ভূমি) হরেকৃষ্ণ অধিকারী, মনিরামপুর থানার পরিদর্শক (সার্বিক) নূর-ই-আলম সিদ্দীকি, সাতজন রিটার্নিং কর্মকর্তাসহ চেয়ারম্যান পদপ্রার্থীরা এ সময় সভায় উপস্থিত ছিলেন। সভায় জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বলেন, সম্প্রতি যশোরের ঝিকরগাছা ও চৌগাছা উপজেলায় ইউপি নির্বাচন কোনপ্রকার সহিংসতা ছাড়া সম্পন্ন হয়েছে। মনিরামপুরেও বিনা সহিংসতায় নির্বাচন সম্পন্ন হোক সেটা আমরা চাই। নির্বাচন নিয়ে এখানে কোন সহিংসতা ঘটতে দেওয়া হবে না। ভোটের উপযুক্ত পরিবেশ বজায় রাখতে প্রার্থীদের আহবান জানিয়ে পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপে ভোটের পরিবেশের জন্য আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছেন। কেউ পেশিশক্তি প্রয়োগ করে নির্বাচনী পরিবেশ নষ্ট করার চেষ্টা করবেন না। সহিংসতা করে, ভোটের পরিবেশ নষ্ট করে কেউ পার পাবেন না।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...














