প্রেস বিজ্ঞপ্তি : ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি) যশোর কেন্দ্রের উদ্যোগে ০৪ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত ১৬ দিন ব্যাপী কিশোরী শিক্ষার্থীদের জন্য আত্মরক্ষা ও আত্মবিশ^াস বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। শনিবার সকাল ১০ টায় আমেনা খাতুন গ্যালারী, যশোরে কিশোরী শিক্ষার্থীদের জন্য আত্মরক্ষা ও আত্মবিশ^াস তৈরী বিষয়ক দক্ষতা প্রশিক্ষণে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: তমিজুল ইসলাম খান, বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব কবীর এবং প্রবীন সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌলাহ, আইইডি যশোর কেন্দ্রের ব্যবস্থাপক বীথিকা সরকার। প্রশিক্ষণ পরিচালনার দায়িত্বে আছেন প্রশিক্ষক আনোয়ার হোসেন। অনুষ্ঠানের শুরুতে কিশোরী শিক্ষার্থীদের পক্ষ থেকে জেলাপ্রশাসক কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর প্রধান অতিথি প্রশিক্ষণের শুভসূচনা ঘোষণা করেন এবং বলেন কিশোরীদের আত্মরক্ষার প্রশিক্ষণই তাদের ভিতর আত্মবিশ^াস তৈরি করবে। এই ধরনের প্রশিক্ষণ কিশোরীদের জন্য খুবই প্রয়োজনীয়। আইইডি যশোর কেন্দ্রের ২০১৯ সালে ও কিশোরীদের অংশগ্রহণে আত্নরক্ষা ও আত্মবিশ^াস তৈরি বিষয়ক দক্ষতা প্রশিক্ষণের আয়োজন করে।
Home
যশোর স্পেশাল যশোরে ১৬দিনব্যাপী কিশোরী শিক্ষার্থীদের আত্মরক্ষা ও আত্মবিশ^াস তৈরী বিষয়ক দক্ষতা প্রশিক্ষণ শুরু
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...














