নিজস্ব প্রতিবেদক কুষ্টিয়া : আমার সৃষ্টিকর্তা আমার কথা রেখেছে জালিমরা তাদের কুকর্মের সঠিক শাস্তি পেয়েছে। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমার আল্লাহ ওদের সঠিক বিচার করেছে। এভাবে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে কথা বলতে ছিলেন আবরারের মা। বুয়েট শিার্থী আবরার ফাহাদের হত্যা মামলার রায়ে তার মা সন্তুষ্টি প্রকাশ করে বলেছেন মামলার যাবজ্জীবন কারাদন্ডাদেশ প্রাপ্তদেরও ফাঁসির আওতায় আনতে হবে তা না হলে আমরা তাদের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবো। তিনি বলেন, এই হত্যাকান্ডের অন্যতম আসামি অমিতের ফাঁসির রায় আশা করেছিলাম । কেননা অমিত ঘটনাস্থলে না থাকলেও ফোনে এবং সব কিছুতেই তার সম্পৃৃক্ততা ছিল। বুধবার দুপুর ১২টা ১২মিনিটে আবরারের মামলার রায় ঘোষনার মুহুর্তে আবরারের মা ছিলেন কুষ্টিয়া শহরের পিটিআই রোডস্থ বাসায়। মামলার রায় শুনতে ১২টার দিকে তিনি টিভির রুমে প্রবেশ করেন এসময় তিনি সাংবাদিকদের উপস্থিতি দেখে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন। তিনি বলেন, আজ ফাইয়াজের পরীা ছিল কেউ ফোন দিয়ে জিজ্ঞাসা করেনি কিন্তু আবরার থাকলে ঠিকই ফাইয়াজের পরীার খবর নিত। তিনি আহাজারি করে বলেন, ওরা আমার সব শেষ করে দিয়েছে। আমি আজ দুই বছর দুই মাস এই মামলার রায়ের অপোয় ছিলাম। ১২টা ১২মিনিট টিভির পর্দায় আবরারের রায় ঘোষনা দেখতে পেয়ে তিনি কান্না শুরু করেন, তিনি সাংবাদিকদের জানান, আদালত যে রায় দিয়েছে তাতে আমি এবং আমার পরিবার সন্তুষ্ট তবে বাকী ৫জনকে ফাঁসির আদেশ না দেয়ার বিষয়টি আমরা ঠিক বুঝে উঠতে পারছি না। তিনি দ্রুত এই ফাঁসির রায় কার্যকরের পাশাপাশি বাকী ৫জনের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন বলে জানান। এসময় আবরারের ছোট ভাই ফাইয়াজ সাংবাদিকদের বলেন, আমরা রায়ে খুশি তবে সকলের ফাঁসির আদেশ হলে আমরা আরো খুশি হতাম। ফাইয়াজ বলেন, আমরা বাকী ৫জনের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবো। এসময় তাদের পাশে ছিল আবরারের কাকা, মামা, চাচী, মামী, খালতো ভাই সহ বিভিন্ন জন।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...














