ভ্রাম্যমান প্রতিনিধি, চুকনগর ॥ চুকনগরে বেসরকারী উন্নয়ন সংস্থা দলিতের উদ্যোগে দুনীতি দিবস পালন উপল্েয মানব বন্ধন, সাইকেল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে চুকনগর বাসষ্ট্যান্ড চত্বরে মানব বন্ধন অনুষ্ঠানে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন দলিতের হেড অব প্রোগ্রাম অফিসার বিকাশ দাস। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আটলিয়া ইউপির চেয়ারম্যান শেখ হেলাল উদ্দীন। ইউএনডিপির অর্থায়নে কোয়ালিশন ফর দলিত রাইটস (সিএফডিআর) এর বাস্তবায়নে দলিত ও বঞ্চিত জনগোষ্ঠির অধিকার প্রতিষ্ঠায় সাংগঠনিক সমতা বৃদ্ধি প্রকল্প অনুষ্ঠানে বক্তব্য রাখেন চুকনগর প্রেসকাবের সহ সভাপতি গাজী আব্দুল কুদ্দুস, সাংবাদিক ইকবল হোসেন সালাম, এনামুল গাজী, দলিতের প্রোগ্রাম ম্যানেজার যোয়াকিম মন্ডল, গোবিন্দ দাস প্রমুখ। এরপর দলিত ছাত্রছাত্রীদের নিয়ে সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। সভার মূল প্রতিপাদ্য বিষয় ছিল “কমলা রঙের বিশ্ব গড়ি, প্রতি সহিংসতা বন্ধ করি,এখনই। সমাজ ও দেশ থেকে দুনীতি দূর করে সুষ্টু,সুন্দর সমাজ ও দেশ গড়ে তুলি”।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...














