সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরায় জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন হলো এসএসসি ১৯৯৩ ব্যাচের সাবেক শিক্ষার্থীদের মিলন মেলা। শহরের অদূরে মোজাফফর গার্ডেন এন্ড রিসোর্ট সেন্টারে দিনব্যাপী অনুষ্ঠিত হয় উক্ত মিলন মেলা। অনুষ্ঠানের শুরুতেই কানাডা প্রবাসী বন্ধু জিয়াউর রহমানের সভাপতিত্বে (অনলাইনে সংযুক্ত হয়ে) মোজাফফর গার্ডেন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় বিশেষ সাধারন সভা। এতে বক্তব্য রাখেন, ইঞ্জিনিয়ার নাসির উদ্দীন, প্রফেসর মোহাম্মদ হাবিবুল্লাহ, মঞ্জুর খান চৌধুরী চন্দন, ওবায়দুর রহমান লিটন প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, সৈয়দ মহিউদ্দীন হাশেমী তপু। সভা শেষে বহুদিন পরে এসএসসি ১৯৯৩ ব্যাচের সাবেক শিক্ষার্থীরা একে অপরকে পেয়ে তাদের সেই দুষ্ট, মিষ্টি ও মধুর স্মৃতিচারনে সকলইে হারিয়ে যান সেই শিক্ষা জীবনে। পুরো অনুষ্ঠান এ সময় পরিণত হয় বন্ধুদের মহা মিলন মেলায়। এরপর দুপুরের মধ্যাহ্ন ভোজের পর অনুষ্ঠিত হয় শিশুদের চিত্রাংকনসহ বিভিন্ন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শেষ পর্যায়ে অনুষ্ঠিত হয় র্যাফেল ড্র। পরে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়। উক্ত মিলন মেলায় এসএসসি ১৯৯৩ ব্যাচের দেড় শতাধিক বন্ধু ও তাদের পরিবারসহ প্রায় ৪ শতাধিক মানুষ অংশ গ্রহন করেন।
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী...
যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে...
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...















