পাইকগাছায় অসহাদের মাঝে শীতবস্ত্র ও আর্থিক সহায়তা প্রদান

0
370

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় প্রতিবন্ধি, অসহায়, বৃদ্ধ, পাগল পথে বসবাস কারীদের শীত বস্ত্র ও অর্থ সহায়তা দিলেন চেয়ারম্যান তুহিন। শুক্রবার রাতে পাইকগাছার কপিলমুনি ইউনিয়নের কাশিমনগর, তালতলা, চিনিমলা, গোয়ালবাথান ও তালা উপজেলার খলিল নগর প্রসাদপুর সহ ৬ গ্রামের প্রতিবন্ধি,বৃদ্ধ অসহায়দের মাঝে ২ শতাধিক শীতবস্ত্র (কম্বল) দেয়া হয়েছে। তালা উপজেলার খলিল নগর ও প্রসাদপুর ৫০ টি এবং পাইকগাছা উপজেলার গোয়াল বাথান, কাশিমনগর, তালতলা, ও চিনিমলায় ১৫০ টি শীত বস্ত্র ও তাদেরকে আর্থিক সহায়তা দেন লস্কর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন । তালা উপজেলার প্রসাদপুর গ্রামের মানসিক প্রতিবন্ধি মিতু(১৫), আবুল কালাম(৪৫), ফারুক(২২), জাহানারা (১৫), হযরত গাজী(৩৫), আবুল মোড়ল(৮০) সহ দুই উপজেলায় ৬ গ্রামে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন তালা উপজেলার খলিল নগর ইউনিয়ন চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু, প্রসাদ পুর ৭ নং ওয়ার্ডের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিষ্ণুপদ কর্মকর, একই এলাকার ইউপি সদস্য ফারুক মোড়ল, পাইকগাছা উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি, পূজা উদযাপন পরিষদের সভাপতি সমিরণ কুমার সাধু, উপজেলা আওয়ামীলীগের যুগ্মসম্পাদক ও পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, লস্কর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিভূতি ভূষন সানা, যুবলীগ নেতা জগদিশ রায়, প্রশান্ত মন্ডল, দিনার হোসেন সহ প্রমূখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here