স্টাফ রিপোর্টার ঃ যশোর আদালত চত্বর থেকে মাদক মামলার আসামি রাজু শেখ ওরফে পিচ্চি রাজা (২০) হ্যান্ডকাপ অবস্থায় পালিয়েছে। তবে আদালতে দায়িত্বরত পুলিশের কর্মকর্তারা বিষয়টি অস্বীকার করেছেন। আদালতের একাধিক সূত্র থেকে জানা গেছে, শার্শা থানার এসআই তরিকুল ইসলামসহ তিন পুলিশ সদস্য মাদক মামলার আসামি রাজু শেখকে দশ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুপুরে আদালতে হাজির করতে নিয়ে আসেন। শার্শা থানা থেকে মঙ্গলবার দুপুর দুইটার দিকে যশোরের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালতের সামনে আসলে ইজিবাইক থেকে আসামি রাজু শেখ পালিয়ে যায়। বিকেল পাঁচটা পর্যন্ত আদালত চত্বরের চারিদিকে পুলিশ হন্য হয়ে খুঁজলেও আসামি রাজু শেখের হদিস পায়নি। আসামি রাজু শেখ যশোরের পুলেরহাট তফসীডাঙ্গা এলাকার আকাশ হোসেনের ছেলে। উল্লেখ্য সোমবার সকালে যশোর বিজিবি শার্শা সীমান্ত থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রাজু শেখকে আটক করে। সেমাবার বিকালে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে শার্শা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। একপর্যায়ে শার্শা থানা পুলিশ আজ দুপুরে যশোর আদালতে হস্তান্তরের জন্য নিয়ে আসলে ম্যাজিস্ট্রেট আদালতের নিচ থেকে পুলিশের কাছ থেকে হাতকড়া পরা অবস্থায় রাজু শেখ পালিয়ে যায়। যশোর কোট পুলিশ পরিদর্শক মোঃ মাহবুবুর রহমান বলেন, আমার জানামতে আদালত থেকে বা আদালতের সামনে থেকে কোনো আসামি পলায়ন করেনি। তবে আদালতের বাইরে থেকে কোনো আসামি পালিয়ে গেলে সেটা আমার জানার কথা না বলে তিনি জানান। বিষয়টি নিয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ বদরুল আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন, দুপুরে আসামি নিয়ে আদালতে পাঠানো হয়েছে। তবে আদালত থেকে আসামি পলায়নের বিষয়টি আমার জানা নেই বলে তিনি জানান।
জেলা প্রশাসনের অনুমতি ব্যতিত মেলা করতে বাণিজ্য মন্ত্রণালয় কি নতুন আইন করেছে? / পুলিশ...
নিজস্ব প্রতিনিধি (যশোর) : যশোর শহরের ঐতিহ্যবাহী টাউন হল
ময়দানে আগামী ২৮ ও ২৯ নভেম্বর দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা-
২০২৬’ আয়োজনকে কেন্দ্র করে প্রশাসনিক অনুমতি ও
নিরাপত্তাব্যবস্থা...
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...














