সাতক্ষীরা প্রতিনিধি ঃ ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের কারণে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতি মন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে সাতক্ষীরার আদালতে মামলা হয়েছে। বুধবার দুপুরে সাতক্ষীরার চীফ জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতে মামলাটি করেছেন জাতীয়তাবাদি আইনজীবী ফোরামের সদস্য ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এ্যাড. এখলেছার আলী বাচ্চু। বিচারক হুমায়ুন কবির মামলাটি আমলে নিয়েছেন। মামলার বাদি এ্যাড. এখলেছার আলী বাচ্চু জানান, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান ও তার দাদি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতি মন্ত্রী ডা. মুরাদ হাসান। বিএনপির একজন কর্মী হিসেবে তার বক্তব্য আমাদেরকে মানসিকভাবে তীব্র আঘাত করেছে। তাই ১৮৬০ সালের পেনাল কোড ১৫৩(ক),৫০৫ (ক) ও ৫০৯ ধারা অনুযায়ী তার বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদি আইনজীবী ফোরাম, সাতক্ষীরা ইউনিটের পক্ষ থেকে মামলা করা হয়েছে। মামলার আইনজীবী এড. আব্দুল মজিদ জানান, পেনাল কোডের কয়েকটি ধারায় ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে করা মানহানির মামলাটি বিজ্ঞ আদালত আমলে নিয়ে পরবর্তীতে আদেশ দেবেন বলে জানিয়েছেন। মামলার সাক্ষী জাতীয়তাবাদি আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য এড. এবিএম সেলিম জানান, মেধাবী আইনজীবী ব্যারিস্টার জাইমা রহমানের বিরুদ্ধে ডা. মুরাদ হাসান যে আপত্তিকর মন্তব্য করেছেন, সেটি দু:খজনক। আমরা আদালতে তার বিচার চেয়েছি।
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...
৩ লাখ মেধাবী ছাত্রীকে বিনামূল্যে সাইকেল দেবে সরকার, নমুনা চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী
যশোর ডেস্ক : দেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীর জন্য আনা বাইসাইকেলের নমুনা পরখ করে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার...














