কেশবপুর প্রতিনিধি : কেশবপুরের ৭নম্বর পাঁজিয়া ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর কর্মী-সমর্থকদের বাধার কারণে ৩ দিন নির্বাচনী কর্মকান্ড চালাতে পারেননি আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মকবুল হোসেন মুকুল। শুক্রবার সকালে তিনি কেশবপুর প্রেসকাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ এনেছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান মকবুল হোসেন মুকুল বলেন, গত বুধবার থেকে নৌকা প্রতীকের প্রার্থী জসীম উদ্দীনের কর্মী-সমর্থকদের বাধা ও হুমকি ধামকির কারণে নির্বাচনী কর্মকান্ড চালাতে পারেনি। কর্মী-সমর্থকদের মারপিট, প্রচারণায় ব্যবহৃত মাইকসেট নিয়ে নেওয়াসহ হুমকি ধামকির বিষয়ে ৩টি ঘটনা উল্লেখ করে প্রশাসনের নিকট অভিযোগ করা হলেও কোন প্রতিকার পাওয়া যায়নি। যে কারণে নৌকা প্রতীকের কর্মী-সমর্থকেরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। যার ধারাবাহিকতায় বৃহ¯পতিবার রাতে গড়ভাংগা বাজার থেকে আমার আনারস প্রতীকের টানানো সকল পোস্টার তারা খুলে নিয়ে যায়। যেখানেই আমার কর্মীদের পাচ্ছে সেখানেই হুমকি দেওয়া হচ্ছে। এ কারণে ভোট সুষ্ঠু হওয়া নিয়ে সংশয় রয়েছেন তিনি। পাঁজিয়া ইউপির নৌকা প্রতীকের প্রার্থী জসীম উদ্দীন বলেন, স্বতন্ত্র প্রার্থী মকবুল হোসেন মুকুল যে সকল অভিযোগ করেছেন তা স¤পূর্ণ মিথ্যা ।
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...
৩ লাখ মেধাবী ছাত্রীকে বিনামূল্যে সাইকেল দেবে সরকার, নমুনা চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী
যশোর ডেস্ক : দেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীর জন্য আনা বাইসাইকেলের নমুনা পরখ করে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার...














