চৌগাছা প্রতিনিধি : যশোরের চৌগাছায় চুরি হয়ে যাওয়া ২টি গরুসহ আব্দুল হালিম (৩৫) নামের এক গরু চোরকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার চৌগাছা-মহেশপুর সড়কের ফাঁসতলা এলাকা থেকে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি মিনি ট্রাক জব্দ করা হয়েছে। আটক আব্দুল হালিম খুলনা জেলার রুপসা উপজেলার তালিমপুর গ্রামের ওয়াজেদ শেখের ছেলে। মঙ্গলবার রাত ১ টার দিকে চৌগাছার সলুয়া গ্রামের শাহিন কবিরের গোয়াল ঘর থেকে ২ টি গাভী চুরি হয়। গরুর মালিক শাহিন কবির জানান, গভীর রাতে হঠাৎ ঘুম ভেঙে গেলে ঘরের বাহিরে এসে দেখি গোয়াল ঘরে ২ টি গরুর একটিও নেই। তখন চিৎকার করলে গ্রামের লোকজন এসে থানায় খবর দেন। চৌগাছা থানার এসআই বিপ্লব জানান, মঙ্গলবার দিবাগত রাতে নিয়মিত টহলে চৌগাছা-মহেশপুর রোডের ফাঁসতলায় অবস্থান করছিলেন। রাত ৩ টার দিকে একটি মিনি ট্রাক দাড়ানোর জন্য সিগনাল দেওয়া দেন। ট্রাকটি সিগনাল অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। প্রায় ২০ কিলোমিটার ধাওয়া করে চোরাই গরুসহ আব্দুল হালিমকে আটক করেন। এসময় চোরাই কাজে ব্যবহৃত একটি মিনি ট্রাক জব্দ করা হয়েছে। চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গরু চুরি যাওয়ার খবর পেয়ে তাৎক্ষনিক চৌগাছা থানা পুলিশের চৌকস টিম গঠন করে রাতেই অভিযান পরিচালনা করে চুরি যাওয়া ২ টি গরুসহ চোর চক্রের মূল হোতাকে আটক করা হয়েছে। আটককৃত চোরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
জেলা প্রশাসনের অনুমতি ব্যতিত মেলা করতে বাণিজ্য মন্ত্রণালয় কি নতুন আইন করেছে? / পুলিশ...
নিজস্ব প্রতিনিধি (যশোর) : যশোর শহরের ঐতিহ্যবাহী টাউন হল
ময়দানে আগামী ২৮ ও ২৯ নভেম্বর দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা-
২০২৬’ আয়োজনকে কেন্দ্র করে প্রশাসনিক অনুমতি ও
নিরাপত্তাব্যবস্থা...
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...














