চৌগাছা প্রতিনিধি : যশোরের চৌগাছায় মুক্তিযোদ্ধাদের সাথে উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সভাকে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্য ড. মোস্তানিছুর রহমান ও চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজকে মুক্তিযোদ্ধাদের প থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সস্তান সংসদ চৌগাছা উপজেলা কমান্ড কাউন্সিল, মুক্তিযোদ্ধা ঐক্য পরিষদ ও উদীচী শিল্পীগোষ্ঠী চৌগাছা উপজেলা সংসদের যৌথ উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মুক্তিযোদ্ধা ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্য ড. মোস্তানিছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা, চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ, নারী ভাইস চেয়ারম্যান নাজনীন নাহার পপি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জনাব বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক জেষ্ঠ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, সুখপুকুরিয়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম প্রমুখ। মতবিনিময় সভার আগে তিনটি সংগঠনের উদ্যোগে জাতীয় পতাকা হাতে এক বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে শুরু হয় শহরের বিভিন্ন সড়ক প্রদণি করে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এসে শেষ হয়। এছাড়াও সংগঠন তিনটির আয়োজনে উদীচী শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় এদিন সন্ধ্যায় শহরের পাবলিক লাইব্রেরী উন্মুক্ত মঞ্চে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে।
জেলা প্রশাসনের অনুমতি ব্যতিত মেলা করতে বাণিজ্য মন্ত্রণালয় কি নতুন আইন করেছে? / পুলিশ...
নিজস্ব প্রতিনিধি (যশোর) : যশোর শহরের ঐতিহ্যবাহী টাউন হল
ময়দানে আগামী ২৮ ও ২৯ নভেম্বর দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা-
২০২৬’ আয়োজনকে কেন্দ্র করে প্রশাসনিক অনুমতি ও
নিরাপত্তাব্যবস্থা...
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...














