সাতক্ষীরা প্রতিনিধি ঃ “বঙ্গমাতা জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশীপ”২০২১-২২ এর যশোর অঞ্চলের চ্যাম্পিয়ন সাতক্ষীরা জেলা মহিলা ফুটবল দলকে সংবর্ধনা প্রদান করেছে সাতীরা প্রেসকাব। বৃহস্পতিবার বেলা ১২টায় সাতক্ষীরা প্রেসকাবের আব্দুল মোতালেব মিলনায়তনে উক্ত সংবর্ধনা প্রদান করা হয়। সাতক্ষীরা প্রেসকাব সভাপতি মমতাজ আহম্মেদ বাপীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স। এ সময় প্রেসকাবের সাংবাদিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সাংবাদিক নেতরা বলেন, ছেলেদের সঙ্গে সাতক্ষীরার মেয়েরাও খেলাধূলায় অনেক এগিয়ে রয়েছে। ফুটবলে সাতক্ষীরার মেয়েদের অর্জন আমাদের জন্য গৌরবের। শুধু আঞ্চলিক চ্যাম্পিয়ান নয় জাতীয় পর্যায়ে সাতক্ষীরার মহিলা ফুটবল দল চ্যাম্পিয়ান হবে এটি আমাদের প্রত্যাশা। সেভাবে খেলোয়াড়দের নিজেদেরকে প্রস্তুত করতে হবে। জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও জেলা দলের কোচ খন্দকার আরিফ হাসান প্রিন্স জানান, জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়ান শীপ ২০২১-২২ সালে সারাদেশে ৪৮টি দল অংশ গ্রহণ করেছে। অঞ্চল ভিত্তিক আটটি দল চূড়ান্ত পর্বে খেলার জন্য নির্বাচিত হয়েছে। চূয়াডাঙ্গা, যশোর, কুষ্টিয়া, বাগেরহাট, খুলনা, নড়াইল ও পটুয়াখালী জেলা দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করে সাতক্ষীরা জেলা দল আঞ্চলিক চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেছে। এখন চূড়ান্ত পর্বে খেলা অনুষ্ঠিত হবে। সেখানে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ান শিরোপার লড়াইয়ে অংশ নিবে সাতক্ষীরা জেলা মহিলা ফুটবল দল। সংবর্ধিত জেলা মহিলা ফুটবল দলের সদস্য আয়েশা, লিপিকা, রাফেজা, ষষ্ঠি, সাথী, তিথি, অঞ্জনা, সেবানী, ষষ্ঠি, প্রতিমা, সুমাইয়া, অয়ন্তিকা, জবা, তানিশা, সারথী, অঞ্জনা ও কেয়া উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসনের অনুমতি ব্যতিত মেলা করতে বাণিজ্য মন্ত্রণালয় কি নতুন আইন করেছে? / পুলিশ...
নিজস্ব প্রতিনিধি (যশোর) : যশোর শহরের ঐতিহ্যবাহী টাউন হল
ময়দানে আগামী ২৮ ও ২৯ নভেম্বর দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা-
২০২৬’ আয়োজনকে কেন্দ্র করে প্রশাসনিক অনুমতি ও
নিরাপত্তাব্যবস্থা...
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...














