স্টাফ রিপোর্টার : অভয়নগর উপজেলার ৪৬ জন বিএনপি নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি সাধনের অপচেষ্টায় জড়িত এই অভিযোগ এনে তাদের বিরুদ্ধে এই মামলাটি রজ্জু করেন থানার উপ পরিদর্শক এস.আই বনি আমিন। পুলিশ আসামিদের ১০জনকে শনিবার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে আটক করেছে। মামলা নম্বর ১/১, তারিখ ঃ ০২/০১/২২। ধারা ১৫(৩)/২৫-ডি ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন আত্মঘাতি কাজের মাধ্যমে রাষ্ট্রের সম্পদের ক্ষতি সাধনের চেষ্টার অপরাধ এবং ১৯৭৫ সালের বিশেষ ক্ষমতা আইন। উল্লেখকৃত অভিযোগ পত্র অনুসারে আটককৃত আসামিরা হচ্ছে, ১. নওয়াপাড়া পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান জনি (৩৮), পিতা- কামরুজ্জামান, সাং- গুয়াখোলা ২. পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন কুরাইশী (৩৬), পিতা-জাকির হোসেন, সাং- রাজঘাট ৩. থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান (৩৫), পিতা- ওমর আলী, সাং- কোটা ৪. থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ সাথী (৩৮), পিতা- বেনজীর আহম্মেদ, সাং- বনগ্রাম ৫. যশোর জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক সাদ্দাম হোসেন(৩২), পিতা-সাখাওয়াত হোসেন, সাং- বাগদাহ ৬. থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহহ্বায়ক মাহফুজুর রহমান ইউসুফ (২১) পিতা- আ: রশিদ শেখ, সাং- পাইকপাড়া ৭. থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তানভির আহমেদ (২৫), পিতা- ফজলুল হক, সাং- পায়রা ৮. জেলা ছাত্রদল নেতা মামুন বিশ্বাস (৩০), পিতা- আতিয়ার বিশ্বাস, সাং- বাগদাহ ৯. শহিদুল ইসলাম (২৫), পিতা- ইন্তাজ আলী, সাং-চলিশিয়া ও ১০. ইকবাল শেখ ( ৩৫), পিতা- সরোয়ার শেখ, সাং- বাঘুটিয়া সর্ব থানা অভয়নগর জেলা যশোর। একই সময়ে পুলিশ চারটি সেলাই রেঞ্জ, ৬৩ পিচ মাঝারি ধরনের ইটের আধলা ও ১৫ টি বাঁশের লাঠি উদ্ধার করেছে। উপজেলার একতারপুর তালতলা চার রাস্তার মোড় থেকে আসামিদের আটক করে পুলিশ। রবিবার তাদের আদালতে সোর্পদ করা হয়।
চুয়াডাঙ্গায় পরীক্ষার হলে শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে মৃত্যু
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার মহিলা কলেজে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলাকালে অসুস্থ হয়ে এক শিক্ষার্থীর হাসপাতালে নেবার পর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার...
যশোরে দিন ব্যাপি জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রদর্শণী
নিজস্ব প্রতিবেদক : রপ্তানিমুখি প্রাণি সম্পদের গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে যশোরে বৃহস্পতিবার দিনব্যাপি উদযাপন করা হয়েছে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রদর্শণী।...
অভয়নগরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মধ্যে ছাগল বিতরণ
অভয়নগর (যশোর) প্রতিনিধি : আয়বৃদ্ধিমূলক কর্মসূচির আওতায় যশোরের অভয়নগরে ৩০টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মধ্যে ৬০টি মা ছাগল ও প্রতিপালন প্রশিক্ষণের সনদপত্র বিতরণ করা হয়েছে।...
পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীদের নৈরাজ্য ঠেকাতে যশোরের বিএনপির মাস ব্যাপী অবস্থান কর্মসূচি শুরু
স্টাফ রিপোর্টার : পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীদের নৈরাজ্য ঠেকাতে যশোরের বিএনপির মাস ব্যাপী অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। আওয়ামী লীগের নৈরাজ্য রুখে দিতে বৃহস্পতিবার...
সংস্কার পরিষদের শপথ না নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে : এমপি গোলাম রসুল
বার্তা প্রতিবেদক : গোপালগঞ্জসহ দেশব্যাপী নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও, লুটপাট এবং দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে যশোরে সমাবেশ ও বিক্ষোভ...














