নড়াইল প্রতিনিধি ঃ রবিবার সকালে নড়াইল জেলা পুলিশের আয়োজনে নড়াইল পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। সালামী গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন পুলিশ সুপার প্রবীর কুমার রায়, পিপিএম (বার), নড়াইল। প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার অফিসার ফোর্সদের উদ্দেশ্যে ডিসিপ্লন, ড্রেস রুলস্ মেনে পোশাক পরিধান করা, সরকারি মালামালের হেফাজত করা, ওয়ারেন্ট তামিলে তৎপর হওয়া, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ, সকলের সাথে মানবিক আচরণ করা সহ বিভিন্ন নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এছাড়া পুলিশ সদস্যদের কোন সমস্যা থাকলে কল্যাণ সভায় পুলিশ সুপার কে অবহিত করার জন্য নির্দেশ দেন। তিনি আরো বলেন সার্বিক আইনশৃঙ্খলা রায় পুলিশ সদস্যদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন। প্যারেডে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) মোঃ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার তানজিলা সিদ্দিকা,( সদর সার্কেল) নড়াইল, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়াটার্স) এস, এম, কামরুজ্জামান, পিপিএম, সিনিয়র সহকারী পুলিশ সুপার(কালিয়া সার্কেল) প্রণব কুমার সরকার সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ ও পুলিশ সদস্যবৃন্দ।
চুয়াডাঙ্গায় পরীক্ষার হলে শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে মৃত্যু
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার মহিলা কলেজে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলাকালে অসুস্থ হয়ে এক শিক্ষার্থীর হাসপাতালে নেবার পর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার...
যশোরে দিন ব্যাপি জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রদর্শণী
নিজস্ব প্রতিবেদক : রপ্তানিমুখি প্রাণি সম্পদের গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে যশোরে বৃহস্পতিবার দিনব্যাপি উদযাপন করা হয়েছে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রদর্শণী।...
অভয়নগরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মধ্যে ছাগল বিতরণ
অভয়নগর (যশোর) প্রতিনিধি : আয়বৃদ্ধিমূলক কর্মসূচির আওতায় যশোরের অভয়নগরে ৩০টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মধ্যে ৬০টি মা ছাগল ও প্রতিপালন প্রশিক্ষণের সনদপত্র বিতরণ করা হয়েছে।...
পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীদের নৈরাজ্য ঠেকাতে যশোরের বিএনপির মাস ব্যাপী অবস্থান কর্মসূচি শুরু
স্টাফ রিপোর্টার : পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীদের নৈরাজ্য ঠেকাতে যশোরের বিএনপির মাস ব্যাপী অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। আওয়ামী লীগের নৈরাজ্য রুখে দিতে বৃহস্পতিবার...
সংস্কার পরিষদের শপথ না নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে : এমপি গোলাম রসুল
বার্তা প্রতিবেদক : গোপালগঞ্জসহ দেশব্যাপী নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও, লুটপাট এবং দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে যশোরে সমাবেশ ও বিক্ষোভ...














