এহসানুল হোসেন তাইফুর, বিশেষ প্রতিনিধি : কেশবপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচনী আচরণবিধি প্রতিপালন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রসাশনের সভাকে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, জেলা নির্বাচন অফিসার হুমায়ুন কবির। এ সময় আরো বক্তব্য রাখেন, কেশবপুর থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দীন, উপজেলা নির্বাচন অফিসার বজলুর রশিদ প্রমুখ। অনুষ্ঠানে কেশবপুরের ১১ টি ইউনিয়নের অংশগ্রহণকারী চেয়ারম্যান প্রার্থীগণ উপস্থিত ছিলেন। আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপে এ উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে।
Home
যশোর স্পেশাল কেশবপুরে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচনী আচরণবিধি প্রতিপালন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...














