স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছা উপজেলার সদর ইউনিয়নের সাগরপুর গ্রামের অবস্থিত আলিনা জুট মিলস্ লিমিটেডে আগুন লেগে ব্যাপক ক্ষতি হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা ৫৫মিনিটের দিকে হেসিয়ান তাঁত মেশিনের ২৭নং ইলেকট্রিক সাইটে সটসার্কিটের কারণে আকস্মিক আগুন লাগে। যার করণে অনেক কাঁচামাল, জুট ইয়ার্ন ও মেশিনারীজ ভস্মিভুত হয়। এই ঘটনায় ঝিকরগাছা থানায় জিডি করা হয়েছে। আলিনা জুট মিলস লিমিটেডের ব্যবস্থাপক মোঃ মাহফুজুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল ৮টা ৫৫মিনিটের দিকে হেসিয়ান তাঁত মেশিনের ২৭নং ইলেকট্রিক সাইটে সটসার্কিটের কারণে আকস্মিক আগুন লাগে। এতে মিলটিতে থাকা কাঁচামাল, পাটজাত পণ্য ও মেশিনারীজের ব্যাপক তিসাধন হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের সদস্যরা প্রায় ২ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। মিলে আগুনে তির পরিমাণ এখনো নিরুপন করা যায়নি। নিরুপনের চেষ্টা চলছে। ফায়ার সার্ভিসের যশোর অঞ্চলের উপ সহকারী মোঃ আনোয়ারুল হক জানান, ফায়ার সার্ভিসের ঝিকরগাছার ২টি ও আমাদের যশোরের ১টি ইউনিট প্রায় ২ঘন্টা যাবৎ চেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রেণে আনতে সক্ষম হয়েছে। আমরা ধারনা করছি বিদ্যুতের সটসার্কিটের কারণে এই আগুন লাগতে পারে। তবে তদন্ত না করে ক্ষয়ক্ষতির হিসাব এখনো বলা সম্ভব হচ্ছে না।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...














