নড়াইল প্রতিনিধি : নড়াইলে নবগঙ্গা নদীর খনন কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে চন্ডিবরপুর ইউনিয়ন পরিষদ চত্বরে খনন কাজের উদ্বোধন করেন নড়াইল ২ আসনের সংসদ সদস্য সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজার পিতা গোলাম মোর্ত্তজা স্বপন। নড়াইল পানি উন্নয়ন বোডের তত্ত্ববধানে বঙ্গবন্ধু ছাত্র-যুব প্রজন্মলীগের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক রিফাত হোসেন নয়নের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি সরদার আলমগীর হোসেন আলম, লোহাগড়া পানি উন্নয়ন বোডের উপ-সহকারী প্রকৌশলী সুমন কুমার রায়। অনুষ্ঠানে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানাগেছে , রতডাঙ্গা এলাকায় নবগঙ্গা নদীর ত্রিমোহনা থেকে লোহাগড়া উপজেলা শহরের ব্রিজ পর্যন্ত ২৩ কোটি টাকা ব্যায়ে হাইড্রোলিক ড্রেজার দিয়ে নদীর তলদেশ থেকে পলি অপসারনে এ প্রকল্প গৃহিত হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের তত্বাবধানে খনন সম্পন্নর সময়সীমা চলতি বছরের নভেম্বরে।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...














