নড়াইল প্রতিনিধি ॥ নড়াইল ফুলতলা এপ্রোচ রোড নির্মাণে গোরাবাজার ব্রীজ সংলগ্্ন তিগ্রস্থ্য পরিবারদের তিপূরণ দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় গোরাবাজার ও ব্রিজ সংলগ্ন তিগ্রস্থ পরিবার এবং এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয। এ সময় বক্তব্য দেন সিংগা শৈলপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ হোসেন আলী শেখ, সাংবাদিক শফিফুল ইসলাম শফিক, বিজয় রায়, রেজাউল করিম,জগদিদস মজুমদার,চাঁদ ্আলী, জালাল,নবীর আলী, অলিয়ার,সামছুর রহমান,ইমান আলী, মিনা বেগম, দিপালী বেগম ফাতেমা বেগম, নার্গিস বেগম প্রমুখ। সাংবাদিক শফিফুল ইসলাম শফিক বলেন,আমাদের সাড়ে ১৮ শতক জমির উপর কয়েকটি দোকানঘর ও বসতবাড়ি রয়েছে। আমরা ২৫ বছর ধরে সরকারকে বানিজ্যিক হারে খাজনা পরিশোধ করে আসছি। অথচ আমাদের বানিজ্যিক হারে ক্ষতিপুরন দেওয়া হচ্ছেনা। এ বিষয়ে আমি প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি যাতে আমরা প্রকৃত পাওনা বুঝে পাই। অন্যান্য বক্তারা বলেন, নড়াইল-ফুলতলা সড়ক নির্মাণের ফলে গোবরা বাজারের প্রায় ৪০টি দোকান ও কয়েকটি বসতবাড়ি ভাঙ্গা পড়েছে। দীর্ঘ ২৫ বছর ধরে এসব দোকানে আমরা বিভিন্ন ধরণের ব্যবসা করে আসছি। বাণিজ্যিক ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে খাজনা দিয়ে আসছি। কিন্তু, সরকারের পক্ষ থেকে আমাদের বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে ক্ষতিপূরণ না দিয়ে ডোবা, গর্ত, খাল এবং বাস্তুভিটা দেখানো হচ্ছে। এতে কোটি কোটি টাকা ক্ষতি হচ্ছে। অনেকে ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘর হারিয়ে পথে বসেছে। সরকারের কাছে আমাদের জোর দাবি, ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে যেন আমরা যথাযথ ক্ষতিপূরণ পাই। এ বিষয়ে নড়াইল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফুজ্জমান বলেন,জমির মালিকদের ক্ষতিপূরণের অর্র্থ জেলা প্রশাসনকে পরিশোধ করা হয়েছে। জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ ফকরুল হাসান বলেন, সংশ্লিষ্ট কাগজপত্র দেখে ক্ষতিগ্রস্থ জমির মালিকদের সাথে আলোচনা করে প্রকৃত প্রাপ্য অর্থ বুঝিয়ে দেওয়া হবে।
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...
৩ লাখ মেধাবী ছাত্রীকে বিনামূল্যে সাইকেল দেবে সরকার, নমুনা চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী
যশোর ডেস্ক : দেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীর জন্য আনা বাইসাইকেলের নমুনা পরখ করে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার...














