রাসেল মাহমুদ : বাঁশের চোঁচ, নারিকেলের কাতা (ছোবড়া) পেটের আঁশ, ধানের বিছালী, খেজুর গাছের আঁচা (ফাতরা) ও খড়কুটার মত ফেলে দেয়া জিনিষ দিয়ে গৌরাঙ্গ দাসের নিপুণ হাতে গড়ানো বিভিন্ন ডিজাইনের শোপিচ দেশের সিমানা ছাড়িয়ে রপ্তানি হচ্ছিলো ইউরোপের ৭টি দেশে। একটি রপ্তানিকারক প্রতিষ্ঠানের সহযোগীতায় এসব পণ্য রপ্তানি সম্ভব হচ্ছিলো বলে জানিয়েছেন তিনি। সরকারি সহযোগিতা পেলে গৌরাঙ্গ দাসের তৈরি বিভিন্ন হস্তশিল্প পণ্য বিদেশে রপ্তানী করে বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়ক ভুমিকা রাখতে পারত বলে আশা প্রকাশ করেন। দেশের অন্য আর পাঁচজনের মতো সম্মানের সাথে মাথা উঁচু করে বাঁচার স্বপ্ন দেখেন এই হস্তশিল্পের কারিগর। যশোর সদর উপজেলার ১৪ নং নরেন্দ্রপুর ইউনিয়নের চাউলিয়া দাসপাড়ার বাসিন্দা মেধাবী এই হস্তশিল্পী গৌরাঙ্গ দাস। সরেজমিনে তার বাড়িতে গিয়ে দেখা যায় বেলজিয়াম থেকে অর্ডার পাওয়া বিভিন্ন ডিজাইনের ভিন্নভিন্ন নামীয় পাখির বাসা সহ বিভিন্ন পণ্য তৈরিতে কর্মব্যস্ত গৌরাঙ্গ দাস তার স্ত্রী-সন্তান ও আরো ৭-৮ জন। এনিয়ে কথা বলে জানা যায়, বাঁশের চোঁচ, ছন, বিচালী, খড়কুটা, খেজুরের আঁচা ইত্যাদি ফেলনা (ফেলে দেয়া) জিনিষ দিয়ে বিশেষ কায়দায় তৈরি করছে হাতে বুনা বিভিন্ন ডিজাইনের পাখির বাসা সহ নান্দনিক সব শোপিচ। গৌরাঙ্গ দাস শুধু পাখির বাসায় তৈরি করেন না তিনি তার দু’চোখে যা দেখেন অথবা কেউ যদি ছবি তুলে বা ক্যাটালগ দেখিয়ে কিছু বানিয়ে দিতে বলেন হুবাহু সে ভাবেই তাই গড়িয়ে দিতে পারেন নিমিষেই। তার তৈরি দৃষ্টিনন্দন ও মুগ্ধকর শোপিস যে কারোরই মন ছুঁয়ে যাবে। তার তৈরিকৃত শোপিচ গুলোর মধ্যে অন্যতম বাঁশের চাটই বা চাঁচ দিয়ে বিশেষভাবে বানানোর নৌকা, ছনের কুঁড়েঘর, ফুলদানি সহ নান্দনিক ডিজাইনের খেলনা সামগ্রীও। অদৃশ্য করোনা মহামারীর পূর্বে তার এই হস্তশিল্প পণ্য রপ্তানি হতো অস্ট্রেলিয়া, হলান্ড, পর্তুগাল, জার্মান, নিউজিল্যান্ড ও বেলজিয়ামের মত দেশে। জানা যায়, দেশ গুলোতে এসব হস্তশিল্প পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। যা করোনা মহামারীতে থমকে গেছে। গৌরাঙ্গ দাস ১৯৮৬ সাল থেকে বাঁশ ও বেত দিয়ে ডালা, ঝুড়ি, কুলো, ঢামা, চালন, মাছ ধরা পোলো ইত্যাদি সব গৃহস্থলীর আসবাবপত্র তৈরি করে জীবিকা নির্বাহ করতেন। আধুনিকতার বদৌলতে এখন ওসব জিনিসের কদর না থাকায় বাপদাদার পেশা না পাল্টে মানুষের চাহিদা বিবেচনায় পণ্য তৈরিতে ভিন্নতা এনে দৃষ্টিনন্দন বিভিন্ন শোপিচ তৈরি করে আসছিলেন। কিন্তু করোনা মহামারির ধকল কাটতে না কাটতেই ফের নতুন মাত্রায় স্থবিরতা গোটা বিশ্ব।
Home
যশোর স্পেশাল রূপদিয়ার গৌরাঙ্গ দাসের হস্তশিল্প পণ্য যাচ্ছে ইউরোপের ৭ দেশে সরকারি সহযোগীতায় এই...
বেনাপোলে জাল ভ্রমণ করের রসিদে কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ,৭ভারতীয় আটক
যশোর অফিস : বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে জাল ভ্রমণ করের রসিদ ব্যবহার করে সরকারের কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ দালাল চক্রের...
যবিপ্রবিতে ই-জিপি, পিপিআর ও ডি-নথি বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত
যশোর অফিস : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) সরকারি ক্রয় প্রক্রিয়া ও দাপ্তরিক কাজে স্বচ্ছতা এবং গতিশীলতা আনতে ই-জিপি, পিপিআর, পিপিএ, ডি-নথি ও...
যশোরে জমি নিয়ে বিরোধে হাসুয়ার কোপে বিএনপি নেতা নিহত
যশোর অফিস : যশোর সদর উপজেলার মুনসেফপুরে জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধের জেরে শেখ আবু তালেব (৭০) নামে এক বিএনপি নেতাকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ...
খাজুরায় লায়ন ইটভাটার দাপটে অতিষ্ঠ জীবন
স্টাফ রিপোর্টার : যশোর সদর ও বাঘারপাড়া উপজেলা সীমান্তে চিত্রা নদী পুনঃখননের আগেই পাড়ের মাটি কেটে বিক্রি করছে অসাধু একটি চক্র। গত এক সপ্তাহে...
যশোরে রেডক্রিসেন্টের সাংগঠনিক সক্ষমতা উন্নয়নে দুই দিনব্যাপী কর্মশালা
মোঃ শাহ রিয়াজ বিশ্বাস সোহাগ : যশোরে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির যশোর ইউনিটের উদ্যোগে ‘ব্রাঞ্চ অর্গানাইজেশনাল ক্যাপাসিটি টু অ্যাক্ট (বোকা ২.০)’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা...














