স্টাফ রিপোর্টার : ঢাকা থেকে ফিরেই যশোর শহরের বিভিন্ন স্থানে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল। বুধবার রাতে যশোর রেলস্টেশন, চার খাম্বাসহ বিভিন্ন এলাকায় তিনি শীতার্তদের গায়ে কম্বল জড়িয়ে দেন। আনোয়ার হোসেন বিপুল বলেন, ‘২০২০ সালে করোনাকালের শুরু থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিলাম। এখনো মানুষের পাশেই আছি।’ তিনি আরো বলেন, ‘বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে মানবিক যুবলীগ গড়ে তোলার প্রত্যয়ে দীর্ঘদিন যশোর জেলায় কাজ করছি। তারই ধারাবাহিকতায় যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের দিক নির্দেশনায় যুবলীগের নেতাকর্মীদের সাথে নিয়ে শহরের বিভিন্ন স্থানে শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতের কম্বল বিতরণ করছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেখানো পথেই যশোর জেলা যুবলীগকে মানবিক যুবলীগে রুপান্তরের জন্য কাজ করছি।’ ব্যক্তিগত কাজে তিনি গত কয়েকদিন ঢাকায় অবস্থান করছিলেন। সেখান থেকে ফিরেই কম্বল নিয়ে রাস্তায় নেমে পড়েন তিনি। বুধবার রাতে কম্বল বিতরণের সময় আনোয়ার হোসেন বিপুলের সাথে ছিলেন যশোর জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি জাবের হোসেন জাহিদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এহসানুল করিম রহমান, সাবেক উপশিা ও পাঠাগার বিষয়ক সম্পাদক রেযোয়ান হোসেন মিথুন, শহর মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক তছিকুর রহমান রাসেল, ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম শফিক প্রমুখ।
জেলা প্রশাসনের অনুমতি ব্যতিত মেলা করতে বাণিজ্য মন্ত্রণালয় কি নতুন আইন করেছে? / পুলিশ...
নিজস্ব প্রতিনিধি (যশোর) : যশোর শহরের ঐতিহ্যবাহী টাউন হল
ময়দানে আগামী ২৮ ও ২৯ নভেম্বর দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা-
২০২৬’ আয়োজনকে কেন্দ্র করে প্রশাসনিক অনুমতি ও
নিরাপত্তাব্যবস্থা...
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...














