বাগেরহাট ব্যুরো : বাগেরহাটের ফকিরহাট উপজেলার টাউন নওয়াপাড়া গ্রাম থেকে বটিয়াঘাটা থানায় দায়েরকৃত ধর্ষণ মামলার এক আসামীকে গ্রেপ্তার করেছেন র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬)। গ্রেপ্তারকৃত আসামী মো. নুর আমিন শেখ (১৮) উপজেলার ভট্টখামার গ্রামের মো. ওফাজ উদ্দিন শেখের ছেলে। রবিবার র্যাবের মিডিয়া শাখা থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। সূত্র জানায়, খুলনার বটিয়াঘাটা থানা এলাকার এক নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে এবং বিয়ের প্রলোভন দেখিয়ে মো. নুর আমিন শেখ(১৮) নামের এক ব্যক্তি ভিকটিমকে তুলে নিয়ে ধর্ষণ করে। ঘটনার পর ভিকটিমের পিতা নিজে বাদী হয়ে বটিয়াঘাটা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-১০, তারিখ ২৯/০১/২০২২ইং। বিষয়টি জানতে পেরে র্যাব-৬ এর একটি দল গোপনে সংবাদ পেয়ে ফকিরহাট উপজেলার টাউন নোয়াপাড়া এলাকা অভিযান চালিয়ে শনিবার বিকাল ৫টায় আসামীকে গ্রেপ্তার ও ভিকটিমকে উদ্ধার করেন। গ্রেফতারকৃত আসামী ও উদ্ধার হওয়া ভিকটিমকে খুলনার বটিয়াঘাটা থানায় হস্তাস্তর করা হয়েছে বলে র্যাবের প থেকে জানানো হয়।
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...
৩ লাখ মেধাবী ছাত্রীকে বিনামূল্যে সাইকেল দেবে সরকার, নমুনা চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী
যশোর ডেস্ক : দেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীর জন্য আনা বাইসাইকেলের নমুনা পরখ করে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার...














