নাসির আহমেদ,দশমিনা (পটুয়াখালী) : পটুয়াখালীর দশমিনা উপজেলার ৭টি ইউনিয়নের কৃষকরা ঘন কুয়াশা ও শীতকে উপেক্ষা করে বোরো চাষে ব্যস্ত সময় পার করছে। প্রচন্ড শৈত্য প্রবাহ ও ঘন কুয়াশা থাকায় কৃষি শ্রমিকরা কাজ করতে পারছে না। অধিকাংশ কৃষক পরিবার শ্রমিকদেরকে বাড়তি মজুরী দিয়ে বোরো ধানের আবাদ করছে।এখন শেষ মুহুর্তে পুরোদমে বোরো ধান চাষে মাঠে নেমেছে কৃষকরা। দিন-রাত কাজ করে যাচ্ছে কৃষক। দম ফেলার সময় টুকু যেন নেই তাদের। সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকার মাঠ যুরে দেখা যায়, দেরি হলেও মাঠ জুড়ে চলছে বোরো ধান রোপনের প্রতিযোগিতা। শত ব্যস্ততা থাকা সত্ত্বেও কয়েকজন চাষীর সঙ্গে কথা বলে জানা গেছে,ঘন কুয়াশা ও শৈত্য প্রবাহ থাকায় বোরো আমন ধান চাষ নিয়ে হতাশায় রয়েছেন এই উপজেলার কৃষকরা। চলতি মৌসুমে বোরো ধান চাষের খরচ অন্যান্য বছরের চেয়ে বেশি হওয়ায় অনেক কৃষকই তাদের লক্ষ্যমাত্রা অনুযায়ী ধান চাষ করতে পারছেন না।’ উপজেলার বহরমপুর ইউনিয়নের বগুড়া গ্রামের কৃষক মোঃ নসা মিয়া ও ইউনুছ তালুকদার এই প্রতিনিধিকে জানান, ‘এই বছর চারা সঙ্কট ও সময়মত বৃষ্টিপাত না হওয়ায় ধানের চাষের খরচ গত বছরের চেয়ে অনেক বেশি হচ্ছে। যদি শেষ পর্যন্ত আবহাওয়া অনুকুলে না থাকে তবে এই বছর ধান চাষীদের লোকসান গুনতে হবে। বৃষ্টির পানির অভাবে খালে গোনে পানি উঠাইয়া বীজতলা বানাইছি। আর শেষ মুহুর্তে ভরা মৌসুমে উপজেলার চারদিকে চলছে বোরো ধান আবাদের ধূম। উৎসব মুখর পরিবেশে চলছে বোরো রোপনের কাজ। দেখা মিলছে দল বেঁধে চারা লাগানোর চিত্র। উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের দক্ষিন দাসপাড়া গ্রামের কৃষক মোঃ মজিবুর রহমান ও শংকর চন্দ্র শীল বলেন, শেষ মুহুর্তে বোরো ধান রোপনে আমরা এখন ব্যস্ত। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, গত বছরের তুলনায় এই বছর উপজেলায় বেশি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চলতি বছর শুরুতে বৃষ্টি না থাকার কারনে আমন রোপায় মাঠে নামতে পারেনি কৃষক। চলতি মৌসুমে ধানের বীজ, সার, কীটনাশকসহ অন্যান্য কৃষি পন্যের দাম বেশী থাকায় উৎপাদন খরচ বেশী হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ব্যাপারে দশমিনা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাফর আহমেদ বলেন, ‘বোরো ধান রোপনে আবহাওয়া অনুকুলে থাকায় এই বছর উপজেলায় ধান চাষের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে মনে করা হচ্ছে।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...














