নড়াইল প্রতিনিধি: নড়াইল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে কার্য্যনির্বাহী পরিষদের সদস্য পদে তৃতীয়বারে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট রাকিব হাসান। সোমবার (৩১ জানুয়ারি) সভাপতি পদসহ অন্যান্য পদে নির্বাচনের পর বিকেলে রাকিবকে সদস্য পদে নির্বাচিত বলে ঘোষনা করেন জেলা আইনজীবী সমিতি নির্বাচনে নির্বাচন কমিশনার প্রবীণ অ্যাডভোকেট শেখ নূর মোহাম্মদ। নড়াইল জেলা স্বেচ্ছাসেবকলীগের আইন বিষয়ক সম্পাদক তরুণ আইনজীবী রাকিব হাসান ২০১৫ সালে বার কাউন্সিলের তালিকাভূক্ত হয়ে ২৫বছর বয়সে নড়াইল বারের সদস্য হয়ে আইন পেশায় যোগ দেন। সততা ও নিষ্ঠার কারণে অল্পদিনে তিনি আইন পেশায় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন।বর্তমানে তিনি প্রায় ১হাজার ফৌজদারি মামলা পরিচালনা করছেন।অ্যাডভোকেট রাকিব হাসান ঢাকার একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে এলএল.বি (অনার্স) এলএল.এম সম্পন্ন করেছেন।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...














