নড়াইল প্রতিনিধি : নড়াইলে সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে অপহরণ করে আটকে রেখে ধর্ষণের অভিযোগে চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারী) দুপুরে নড়াইল শহরের ভওয়াখালী এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এর আগে বুধবার রাতে ফেব্রুয়ারিখ শহরের ভওয়াখালী এলাকা থেকে মেয়েটিকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া মেয়েটি নড়াইল সদর উপজেলার আউড়িয়া গ্রামের বাসিন্দা। গ্রেপ্তার হওয়া চার যুবক হলেন খুলনার তেরখাদা উপজেলার আকলে গ্রামের নাজিম বিশ্বাস (২০), নড়াইলের কালিয়া উপজেলার শুক্তগ্রামের আলী হোসেন (২০), নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের করমচন্দ্রপুর গ্রামের মো. কাদের (২০) ও নড়াইল শহরের ভওয়াখালী গ্রামের মো. রুবেল সরদার (১৯)। তাঁরা সবাই ভওয়াখালী এলাকায় ভাড়া বাসায় থাকেন। পুলিশ সূত্রে জানা গেছে, মা-বাবার সঙ্গে রাগারাগি করে মেয়েটি গত ৫ ফেব্রুয়ারিখ রাত আটটার দিকে বাড়ি থেকে বের হয়। নড়াইল শহর থেকে একটি ইজিবাইকে উঠে ৮ কিলোমিটার তুলরামপুরের দিকে যায়। সেখান থেকে আবার একই ইজিবাইকে নড়াইল শহরে ফিরে আসে। তখন ইজিবাইক চালক নাজিম বিশ্বাস বিষয়টি বুঝতে পেরে তাকে বাসায় নিয়ে যায়। এরপর আরেক বাসায় নেয়। সেখানে গ্রেপ্তার হওয়া যুবকেরা আটকে রেখে তাঁকে ধর্ষণ করে। এদিকে মেয়ে অপহরণের ঘটনায় বুধবার (৯ ফেব্রুয়ারী) রাতে অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে নড়াইল সদর থানায় মামলা করেন মেয়েটির মা। নড়াইল জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এর ইনচার্জ পুলিশ পরিদর্শক শিমুল কুমার দাস জানান, তথ্যপ্রযুক্তির মাধ্যমে মেয়েটির অবস্থান শনাক্ত করে মামলা হওয়ার এক ঘণ্টার মধ্যে বুধবার রাতে মেয়েটিকে উদ্ধার। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির বলেন,ধৃত আসামীরা থানায় এবং আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছে। তাদেরকে রিমান্ডের আবেদন করা হয়েছে,মেয়েটির ধর্ষনের পরীক্ষা করা হয়েছে। রিপোর্ট পেলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হবে।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...














