যশোর ডেস্ক : ওমিক্রনের দাপট পেরিয়ে দেশে করোনাভাইরাসের সংক্রমণ কমে আসার মধ্যেই এক দিনে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সাড়ে ৩৪ হাজারের বেশি নমুনা পরীা করে ৪ হাজার ৭৪৬ জন জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। তাতে সংক্রমণের হার দাঁড়িয়েছে ১৩ দশমিক ৭৭ শতাংশ। আগের দিন এই হার ১৩ দশমিক ৫৩ শতাংশ ছিল। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, টানা তৃতীয় দিনের মতো একদিনে পাঁচ হাজারের কম মানুষের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আর নমুনা পরীার বিপরীতে শনাক্তের হার ১৪ শতাংশের নিচে রয়েছে টানা দুই দিন ধরে। নতুন রোগীদের নিয়ে দেশে মহামারীর মধ্যে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ১৯ হাজার ১০২ জন। তাদের মধ্যে ২৮ হাজার ৮৭২ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস। সরকারি হিসাবে গত এক দিনে সেরে উঠেছেন ১১ হাজার ৪১৭ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৭ লাখ ৩ হাজার ৩০৯ জন সুস্থ হয়ে উঠলেন। সে হিসাবে দেশে এখন সক্রিয় কোভিড রোগীর সংখ্যা ১ লাখ ৮৬ হাজার ৯২১ জন। অর্থাৎ এই সংখ্যক রোগী নিশ্চিতভাবে সংক্রমিত অবস্থায় রয়েছে। তবে উপসর্গবিহীন রোগীরা এই হিসাবে আসেনি। বাংলাদেশে মহামারীর শুরু হয়েছিল ২০১৯ সালে। করোনাভাইরাসের ডেল্টা ধরনের দাপট পেরিয়ে এসে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা দুইশর ঘরে নেমে এসেছিল গত বছরের শেষ দিকে। এরপর আসে আরেক নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন, নতুন বছরের শুরু থেকে দ্রুত বাড়তে থাকে সংক্রমণ। এক পর্যায়ে শনাক্ত রোগীর সংখ্যা ১৬ হাজার ছাড়িয়ে যায়। নমুনা পরীার বিপরীতে সংক্রমণের হার ২৮ জানুয়ারি পৌঁছায় ৩৩ শতাংশের রেকর্ড উচ্চতায়। এরপর সংক্রমণ ধীরে ধীরে কমতে শুরু করে, ৪ ফেব্রুয়ারি শনাক্ত রোগীর সংখ্যা নেমে আসে ১০ হাজারের নিচে। গত রোববার তা পাঁচ হাজারের নিচে নামে। এর আগে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা ৫ হাজারের নিচে ছিল গত ১৫ জানুয়ারি। সেদিন স্বাস্থ্য অধিদপ্তর ৩ হাজার ৪৪৭ জন রোগী শনাক্তের খবর জানিয়েছিল। মহামারীর মধ্যে সার্বিক শনাক্তের হার দাঁড়িয়েছে ১৪ দশমিক ৬৯ শতাংশ। আর মৃত্যুর হার ১ দশমিক ৫০ শতাংশ। গত এক দিনে শনাক্ত রোগীদের মধ্যে ৩ হাজার ৪৮৩ জনই ঢাকা বিভাগের বাসিন্দা, যা মোট আক্রান্তের ৭৩ শতাংশের বেশি। যে ৩৪ জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে ২১ জন পুরুষ এবং ১৩ নারী। তাদের মধ্যে ২১ জন ছিলেন ঢাকা বিভাগের বাসিন্দা। এছাড়া চট্টগ্রাম বিভাগের দুইজন, রাজশাহী বিভাগের একজন, খুলনা বিভাগের দুইজন, বরিশাল বিভাগের চারজন, সিলেট বিভাগের দুইজন এবং দুইজন ছিলেন রংপুর বিভাগের বাসিন্দা। তাদের ২৬ জনের বয়স ৬০ বছরের বেশি, চারজনের বয়স ৫১ থেকে ৬০ বছর, তিনজনের বয়স ৪১ থেকে ৫০ বছর এবং একজনের বয়স ১১ থেকে ২০ বছরের মধ্যে ছিল। বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা। বিশ্বে করোনাভাইরাস আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে ৫৮ লাখের ২৭ হাজারেরও বেশি মানুষ। বিশ্বজুড়ে আক্রান্ত ছাড়িয়েছে ৪১ কোটি ৩৭ লাখ।
চুয়াডাঙ্গায় পরীক্ষার হলে শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে মৃত্যু
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার মহিলা কলেজে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলাকালে অসুস্থ হয়ে এক শিক্ষার্থীর হাসপাতালে নেবার পর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার...
যশোরে দিন ব্যাপি জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রদর্শণী
নিজস্ব প্রতিবেদক : রপ্তানিমুখি প্রাণি সম্পদের গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে যশোরে বৃহস্পতিবার দিনব্যাপি উদযাপন করা হয়েছে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রদর্শণী।...
অভয়নগরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মধ্যে ছাগল বিতরণ
অভয়নগর (যশোর) প্রতিনিধি : আয়বৃদ্ধিমূলক কর্মসূচির আওতায় যশোরের অভয়নগরে ৩০টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মধ্যে ৬০টি মা ছাগল ও প্রতিপালন প্রশিক্ষণের সনদপত্র বিতরণ করা হয়েছে।...
পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীদের নৈরাজ্য ঠেকাতে যশোরের বিএনপির মাস ব্যাপী অবস্থান কর্মসূচি শুরু
স্টাফ রিপোর্টার : পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীদের নৈরাজ্য ঠেকাতে যশোরের বিএনপির মাস ব্যাপী অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। আওয়ামী লীগের নৈরাজ্য রুখে দিতে বৃহস্পতিবার...
সংস্কার পরিষদের শপথ না নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে : এমপি গোলাম রসুল
বার্তা প্রতিবেদক : গোপালগঞ্জসহ দেশব্যাপী নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও, লুটপাট এবং দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে যশোরে সমাবেশ ও বিক্ষোভ...














