বেনাপোল প্রতিনিধি ঃ জন্মনিবন্ধনে চরম দুর্ভোগে গ্রাহকেরা। পরিত্রানে ভিন্নভাবে প্রশাসনের হস্তপে চেয়েছেন ভুক্তভোগীরা। বিস্তর অভিযোগ করেছেন তারা। অনেকেই বলেছেন জীবন জিবিকা ও দেশ জাতির কল্যানে জন্মনিবন্ধন প্রয়োজন আছে। তাই বলে জাতিকে হয়রানি হতে হবে দুর্ভোগ পোহাতে হবে। অর্থ খোয়াতে হবে ঝামেলা এড়াতে ঝরে পড়বে শিার্থী। কলঙ্কিত হবে জাতি এমনটা চাইনা কেহ। আজ কেন প্লেকার্ডহাতে রাস্তায় নামবে মানুষ। ডিজিটাল দেশ। বাড়ছে মানুষের জীবন যাপনের মান। সরকারের সূদুর প্রসারি উদ্যোগকে সাধুবাদ জানান দেশের সচেতন নাগরিকেরা। জন্মনিবন্ধন এনালগ থেকে হচ্ছে ডিজিটাল বাড়বে স্বচ্ছতা। তবে এখন কেন সংশ্লিষ্ট কর্তৃপরে মিস ম্যানেজমেন্টের কারনে অতিষ্ট হবে দেশের মানুষ। পৌর ও গ্রাম এলাকায় করুন অবস্থায় পরিনত বিষয়টি। স্কুলে ভর্তি ও পরীার রেজিষ্ট্রেশন করতে যেয়ে চরম বিড়ম্ববায় পড়ছে অভিভাবক ও শিার্থীরা। সন্তানের জন্মনিবন্ধন সংশোধন করতে গেলেই বলা হচ্চে আগে করতে হবে ইংরেজি ও বাংলায় পিতা মাতার জন্মনিবন্ধন। গ্রামের মানুষ অতিষ্ট সিষ্টেমে। অভিযোগের যেন শেষ নেই। ভুক্তভোগীদের দাবী জন্মনিবন্ধনের সফটওয়ার সহজ করা দরকার। পিতামাতার প্রয়োজনে জন্মনিবন্ধন করবেন তারা। সন্তানের সংশোধনীতে পিতামাতার ভোটার আইডিকার্ডের নাম্বার সার্চ করে নাম ঠিকানা সংযুক্ত করেই করা হোক জন্ম নিবন্ধন। সন্তান ও পিতামাতার নাম ঠিকানার সাথে নিজের সঠিক নাম ও জন্মতারিখ করা হোক সহজ উপায়ে। সরকারের সুন্দর ও সার্থক সুদূরপ্রসারী পরিকল্পনাটি বাস্তবায়ন হোক চান সচেতন নাগরিকেরা। তবে জন্মনিবন্ধনের নামে অতিরিক্ত অর্থ আদায় কাম্যনয় কারো। প্রবাদ বাক্যে বলে যতদোষ নন্দঘোষ। পৌর ও ইউনিয়ন পরিষদ থেকে চাহিদা অনুযায়ি অর্থদিয়ে করেছেন ডিজিটাল জন্মনিবন্ধন। পেয়েছেন নিবন্ধন কার্ড। এসব অধিকাংশ জন্মনিবন্ধন নং সাপোর্ট নিচ্ছেনা সফটওয়ারে। নেই এন্টি। জনসাধারনের প্রশ্ন তাহলে এটা কি অনিয়ম দুর্নীতি দায়িত্বহীনতা ও হয়রানি নয়। এ দায় কার কে নেবে দোষ। কে দেখবে জন্মনিবন্ধনে বোবা কান্না। এখানে জানিনা কার কোন সমস্যা। সমাধানে আছে কি পরামর্শ। তবে জনবান্ধব সরকারের দৃষ্টিতে আসলেই দ্রূত সমাধানের আশাবাদ সর্বসাধারনের।
চুয়াডাঙ্গায় পরীক্ষার হলে শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে মৃত্যু
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার মহিলা কলেজে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলাকালে অসুস্থ হয়ে এক শিক্ষার্থীর হাসপাতালে নেবার পর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার...
যশোরে দিন ব্যাপি জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রদর্শণী
নিজস্ব প্রতিবেদক : রপ্তানিমুখি প্রাণি সম্পদের গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে যশোরে বৃহস্পতিবার দিনব্যাপি উদযাপন করা হয়েছে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রদর্শণী।...
অভয়নগরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মধ্যে ছাগল বিতরণ
অভয়নগর (যশোর) প্রতিনিধি : আয়বৃদ্ধিমূলক কর্মসূচির আওতায় যশোরের অভয়নগরে ৩০টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মধ্যে ৬০টি মা ছাগল ও প্রতিপালন প্রশিক্ষণের সনদপত্র বিতরণ করা হয়েছে।...
পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীদের নৈরাজ্য ঠেকাতে যশোরের বিএনপির মাস ব্যাপী অবস্থান কর্মসূচি শুরু
স্টাফ রিপোর্টার : পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীদের নৈরাজ্য ঠেকাতে যশোরের বিএনপির মাস ব্যাপী অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। আওয়ামী লীগের নৈরাজ্য রুখে দিতে বৃহস্পতিবার...
সংস্কার পরিষদের শপথ না নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে : এমপি গোলাম রসুল
বার্তা প্রতিবেদক : গোপালগঞ্জসহ দেশব্যাপী নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও, লুটপাট এবং দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে যশোরে সমাবেশ ও বিক্ষোভ...














