আনিছুর রহমান : মনিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের গোয়ালবাড়ি হাজির মোড়ে মাছবাহী নসিমনের সাথে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মন্টু বিশ্বাস (৬০) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে। আহত মন্টু বিশ্বাস শার্শা উপজেলার দণি বুরুজ বাগান গ্রামের মৃত আব্দুল হামিদ এর ছেলে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার সময় মাছবাহী নসিমন এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।এসময় মোড়ে উপস্থিত লোকজন মাছ বোঝায় নসিমনের নিচ থেকে মোটরসাইকেল আরোহী মন্টু বিশ্বাস কে উদ্ধার করেন। পরে ঝাঁপা পুলিশ ফাঁড়ির এএসআই মোয়াজ্জেম হোসেন এর সহযোগিতায় আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য তার স্বজনদের হাতে তুলে দেন । স্বজনদের মাধ্যমে জানা যায় মন্টু বিশ্বাস কে যশোর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। রে ঢাকায় স্থানন্তর করা হয়েছে। আহত মন্টু বিশ্বাসের মোটরসাইকেল সম্পূর্ণ ভেঙ্গে যায় । পুলিশ ও স্থানীয়দের মাধ্যমে জানা যায় , মঙ্গলবার দুপুরে মন্টু বিশ্বাস নিজ মোটরসাইকেল যোগে মুক্তারপুর থেকে বাঁকড়া দিকে যাচ্ছিলেন বিপরীতমুখী থেকে একটি মাছবাহী নসিমন সামনাসামনি ধাক্কা মারে । সাথে সাথেই মোটরসাইকেল আরোহী রাস্তার উপর লুটিয়ে পড়েন। আহত ব্যক্তির ডান পায়ের হাটুর উপর থেকে ভেঙ্গে গেছে। আহত ব্যক্তিকে সবাই উদ্ধার করে তার স্বজনদের সাথে যোগাযোগ শুরু করেন। মাছবাহী নসিমন চালক রাকিব হোসেন কে নসিমন সহ আটকে দেয় স্থানীয়রা। কিছুণ পর পুলিশ এসে মোটরসাইকেল ও নসিমন পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে। তবে মাছের মালিক বাঁকড়ার বিষনোপুর গ্রামের ছলেমানকে বার বার সংবাদ দিলেও তিনি হাজির হননি। পুলিশ নসিমনে থাকা বিক্রয় যোগ্য মাছগুলো অন্য একটি নসিমন যোগে মাছ বাজারে পাঠিয়ে দিয়েছে।
চুয়াডাঙ্গায় পরীক্ষার হলে শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে মৃত্যু
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার মহিলা কলেজে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলাকালে অসুস্থ হয়ে এক শিক্ষার্থীর হাসপাতালে নেবার পর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার...
যশোরে দিন ব্যাপি জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রদর্শণী
নিজস্ব প্রতিবেদক : রপ্তানিমুখি প্রাণি সম্পদের গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে যশোরে বৃহস্পতিবার দিনব্যাপি উদযাপন করা হয়েছে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রদর্শণী।...
অভয়নগরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মধ্যে ছাগল বিতরণ
অভয়নগর (যশোর) প্রতিনিধি : আয়বৃদ্ধিমূলক কর্মসূচির আওতায় যশোরের অভয়নগরে ৩০টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মধ্যে ৬০টি মা ছাগল ও প্রতিপালন প্রশিক্ষণের সনদপত্র বিতরণ করা হয়েছে।...
পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীদের নৈরাজ্য ঠেকাতে যশোরের বিএনপির মাস ব্যাপী অবস্থান কর্মসূচি শুরু
স্টাফ রিপোর্টার : পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীদের নৈরাজ্য ঠেকাতে যশোরের বিএনপির মাস ব্যাপী অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। আওয়ামী লীগের নৈরাজ্য রুখে দিতে বৃহস্পতিবার...
সংস্কার পরিষদের শপথ না নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে : এমপি গোলাম রসুল
বার্তা প্রতিবেদক : গোপালগঞ্জসহ দেশব্যাপী নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও, লুটপাট এবং দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে যশোরে সমাবেশ ও বিক্ষোভ...














