সাতক্ষীর প্রতিনিধি : বেসরকারী শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ ও পূর্নাঙ্গ উৎসব ভাতাসহ ০৮ দফা দাবি দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশন সাতক্ষীর জেলা শাখা। সংগঠনটির জেলা শাখার আয়োজনে মঙ্গলবার সকাল ১১টায় সাতক্ষীরা প্রেসকাবের সামনে উক্ত মানববন্ধন কর্মসুচি পালিত হয়। স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশন সাতক্ষীর জেলা শাখার আহবায়ক প্রভাষক এম. সুশান্তের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, স্বাশিপ এর সাংগঠনিক সম্পাদক সহ-কারী অধ্যাপক আকবর হোসেন সরদার, অধ্যাপক হাফিজুর রহমান, সহ-কারী অধ্যাপক মো. সাইফুল্লাহ, অধ্যাপক হারুনুর রশিদ, আব্দুর রউফ, তাহমিনা বিলকিচ, সহ-কারী অধ্যাপক আব্দুলাহ আল মামুন, প্রভাষক জাফরুল্লাহ, দেবব্রত কুমার মিস্ত্রী প্রমূখ। বক্তারা এ সময় সরকারি সকল শর্ত পূরণ করে স্বীকৃতিপ্রাপ্ত সকল স্কুল কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানকে অতিদ্রুত এমপিওভুক্তির ব্যবস্থা গ্রহন, সার্বজনীন বিজ্ঞান ভিত্তিক শিক্ষাব্যবস্থা বাস্তবায়ানসহ ০৮ দফা দাবি তুলে ধরেন। মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।
চুয়াডাঙ্গায় পরীক্ষার হলে শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে মৃত্যু
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার মহিলা কলেজে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলাকালে অসুস্থ হয়ে এক শিক্ষার্থীর হাসপাতালে নেবার পর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার...
যশোরে দিন ব্যাপি জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রদর্শণী
নিজস্ব প্রতিবেদক : রপ্তানিমুখি প্রাণি সম্পদের গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে যশোরে বৃহস্পতিবার দিনব্যাপি উদযাপন করা হয়েছে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রদর্শণী।...
অভয়নগরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মধ্যে ছাগল বিতরণ
অভয়নগর (যশোর) প্রতিনিধি : আয়বৃদ্ধিমূলক কর্মসূচির আওতায় যশোরের অভয়নগরে ৩০টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মধ্যে ৬০টি মা ছাগল ও প্রতিপালন প্রশিক্ষণের সনদপত্র বিতরণ করা হয়েছে।...
পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীদের নৈরাজ্য ঠেকাতে যশোরের বিএনপির মাস ব্যাপী অবস্থান কর্মসূচি শুরু
স্টাফ রিপোর্টার : পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীদের নৈরাজ্য ঠেকাতে যশোরের বিএনপির মাস ব্যাপী অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। আওয়ামী লীগের নৈরাজ্য রুখে দিতে বৃহস্পতিবার...
সংস্কার পরিষদের শপথ না নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে : এমপি গোলাম রসুল
বার্তা প্রতিবেদক : গোপালগঞ্জসহ দেশব্যাপী নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও, লুটপাট এবং দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে যশোরে সমাবেশ ও বিক্ষোভ...














