নড়াইল প্রতিনিধি :নড়াইলে একাধিক মাদক ও চুরির মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রাতে মো. হৃদয় শেখ (২২) নামে ওই যুবক কে গ্রেপ্তার করে নড়াইল সদর থানা পুলিশ। সে জেলার সদর উপজেলার মহিষখোলা গ্রামের হান্নান শেখের পুত্র। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে নড়াইল সদর থানার উপ-পরিদর্শক (এস আই) অপু মিত্র, সহকারী উপ-পরিদর্শক (এ এস আই) আনিস, মাহফুজুর রহমান ও সঙ্গীয় ফোর্স নড়াইল সদর উপজেলার মহিষখোলা এলাকায় অভিযান চালিয়ে একাধিক মাদক মামলা এবং নড়াইল সদর থানার চুরি মামলার এজাহারনামীয় পলাতক আসামি মো. হৃদয় শেখ কে গ্রেপ্তার করেন। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শওকত কবির গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
বেনাপোলে জাল ভ্রমণ করের রসিদে কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ,৭ভারতীয় আটক
যশোর অফিস : বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে জাল ভ্রমণ করের রসিদ ব্যবহার করে সরকারের কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ দালাল চক্রের...
যবিপ্রবিতে ই-জিপি, পিপিআর ও ডি-নথি বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত
যশোর অফিস : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) সরকারি ক্রয় প্রক্রিয়া ও দাপ্তরিক কাজে স্বচ্ছতা এবং গতিশীলতা আনতে ই-জিপি, পিপিআর, পিপিএ, ডি-নথি ও...
যশোরে জমি নিয়ে বিরোধে হাসুয়ার কোপে বিএনপি নেতা নিহত
যশোর অফিস : যশোর সদর উপজেলার মুনসেফপুরে জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধের জেরে শেখ আবু তালেব (৭০) নামে এক বিএনপি নেতাকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ...
খাজুরায় লায়ন ইটভাটার দাপটে অতিষ্ঠ জীবন
স্টাফ রিপোর্টার : যশোর সদর ও বাঘারপাড়া উপজেলা সীমান্তে চিত্রা নদী পুনঃখননের আগেই পাড়ের মাটি কেটে বিক্রি করছে অসাধু একটি চক্র। গত এক সপ্তাহে...
যশোরে রেডক্রিসেন্টের সাংগঠনিক সক্ষমতা উন্নয়নে দুই দিনব্যাপী কর্মশালা
মোঃ শাহ রিয়াজ বিশ্বাস সোহাগ : যশোরে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির যশোর ইউনিটের উদ্যোগে ‘ব্রাঞ্চ অর্গানাইজেশনাল ক্যাপাসিটি টু অ্যাক্ট (বোকা ২.০)’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা...














