নিজস্ব প্রতিবেদক কুষ্টিয়া ঃ কুষ্টিয়া র্যাবের বিশেষ অভিযানে বিদেশী পিস্তল এক রাউন্ড গুলিসহ চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতার হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টার সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি বিশেষ অভিযানিক দল কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে কুষ্টিয়া জেলার সদর থানাধীন চৌড়হাস ফুলতলা এলাকায় মিজান ৪০ পিতা মৃত কুতুব উদ্দিন এর অটো গ্যারেজের সামনে একটি অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ০১টি বিদেশী পিস্তল, ০১ রাউন্ড গুলি, ০২টি মোবাইল ফোন এবং ০২টি সিম কার্ড সহ এলাকার চিহ্নিত সন্ত্রাসী মোঃ মারুফ হোসেন (৩০) পিতা-মোঃ আফাজ্জেল হোসেন, সাং-বারাদি উত্তরপাড়া, থানা-সদর, জেলা-কুষ্টিয়া কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ধৃত আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার কুষ্টিয়া মডেল থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামত সহ আসামীকে থানায় সোপর্দ করা হয়েছে। সন্ত্রাস নির্মূল ও অস্ত্রবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত রাখার েেত্র র্যাব বদ্ধপরিকর।
যশোর সীমান্তে বিজিবি-বিএসএফের সমন্বিত টহল
শহিদ জয়, যশোর : সীমান্তে নিরাপত্তা জোরদার ও পারস্পরিক সমন্বয় বজায় রাখতে যশোরের শার্শা সীমান্তে বিজিবি ও বিএসএফের সমন্বিত টহল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর)...
অভয়নগরে মা-বাবাকে নির্যাতনের অভিযোগে তিন মাদকাসক্ত ছেলের কারাদণ্ড
যশোর অফিস : যশোরের অভয়নগরে মাদকের টাকার জন্য মা-বাবাকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে তিন যুবককে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৭ নভেম্বর)...
যশোরে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ২৭ নেতাকর্মী গ্রেফতার
যশোর অফিস : যশোর জেলা পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ২৭ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। জেলার বিভিন্ন থানা ও জেলা গোয়েন্দা (ডিবি)...
যশোরে পুলিশ সদস্যদের সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ ডিআইজি রেজাউল করিমের
শহিদ জয়,যশোর : পুলিশ সদস্যদের সততা, নিষ্ঠা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম। একই সঙ্গে পুলিশ...
ডেপুটি স্পীকারের সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ
মনিরুল ইসলাম : বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপির সঙ্গে জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব জি. কে. গউছের নির্বাচনী এলাকার ১৪৮ সদস্যবিশিষ্ট...














