মিজানুর রহমান লিটন, প্রেমবাগ ও বসুন্দিয়া প্রতিনিধি ॥ যশোরের অভয়নগর উপজেলাধীন প্রেমবাগ বাওড়ের অবৈধ দখলমুক্ত করার লক্ষ্যে গতকাল শুক্রবার ভোর ৬টা থেকে দিনব্যাপী আকস্মিকভাবে অভিযান চালানো হয়েছে। অভয়নগর উপজেলা এসি ল্যান্ড কর্মকর্তা তানজিলা আক্তারের নেতৃত্বে অভিযানে সার্ভেয়ার সাইফুল ইসলাম, প্রেমবাগ ইউনিয়ন ভূমি কর্মকর্তা ফারুক হোসেন, চাঁপাতলা ক্যাম্প ইনচার্জ মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় ভূমি কালেকশন হিসেবে প্রায় ১১০ একর বিশিষ্ট প্রেমবাগ বাওড়ের অবৈধভাবে দখলকৃত জলাশয় থেকে বিভিন্ন প্রজাতীর মাছ জব্দ করা হয়। উল্লেখ্য, প্রেমবাগ গ্রামের সৈয়দ বিল্লাল হোসেন, সৈয়দ সামছুল আলম (বাবলা), সৈয়দ শাহাবুদ্দিন হোসেন, সৈয়দ কামরুল আলম, শেখ তবিবার রহমান, আজাদ মিনে, মহসীন, মান্নান ও রানা বাওড়ের প্রায় সম্পূর্ণ অংশ এবং সদর উপজেলাধীন বসুন্দিয়ার সদুল্যাপুর গ্রামের তুহিন খান বাওড়ের কিছু অংশ দির্ঘদিন যাবত দখল করে মাছ চাষের ব্যবসা পরিচালনা করে আসছিলেন। উপজেলা পরিষদের পক্ষ বাওড়টি দখলমুক্ত করার লক্ষ্যে উল্লেখিত ব্যক্তিদেরকে মৌখিকভাবে বারবার তাগাদা দিলেও তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষেধাজ্ঞার প্রতি কোন গুরুত্বারোপ করেননি। অবশেষে সরকারি নিয়ামানুযায়ী আকস্মিকভাবে এই ভূমি কালেকশনের উদ্যোগ নেওয়া হয় বলে জানান এসি ল্যান্ড কর্মকর্তা তানজিলা আক্তার। অবৈধ দখলে নেওয়া সরকারি বাওড়ের মাছ জব্দের পর তা বাজারে নিয়ে বিক্রিত টাকা সরকারি কোষাগারে জমা হবে বলেও জানান তিনি।
যশোর সীমান্তে বিজিবি-বিএসএফের সমন্বিত টহল
শহিদ জয়, যশোর : সীমান্তে নিরাপত্তা জোরদার ও পারস্পরিক সমন্বয় বজায় রাখতে যশোরের শার্শা সীমান্তে বিজিবি ও বিএসএফের সমন্বিত টহল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর)...
অভয়নগরে মা-বাবাকে নির্যাতনের অভিযোগে তিন মাদকাসক্ত ছেলের কারাদণ্ড
যশোর অফিস : যশোরের অভয়নগরে মাদকের টাকার জন্য মা-বাবাকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে তিন যুবককে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৭ নভেম্বর)...
যশোরে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ২৭ নেতাকর্মী গ্রেফতার
যশোর অফিস : যশোর জেলা পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ২৭ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। জেলার বিভিন্ন থানা ও জেলা গোয়েন্দা (ডিবি)...
যশোরে পুলিশ সদস্যদের সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ ডিআইজি রেজাউল করিমের
শহিদ জয়,যশোর : পুলিশ সদস্যদের সততা, নিষ্ঠা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম। একই সঙ্গে পুলিশ...
ডেপুটি স্পীকারের সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ
মনিরুল ইসলাম : বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপির সঙ্গে জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব জি. কে. গউছের নির্বাচনী এলাকার ১৪৮ সদস্যবিশিষ্ট...














