আক্তার হোসেন, স্টাফ রিপোর্টার,কেশবপুর(যশোর) ॥ কেশবপুরে এক বৃদ্ধ মায়ের চিকিৎসার কথা বলে জমি লিখে ও নগদ টাকা আত্মসাত করেছে ছেলে রবিউল ইসলাম ও তার ছেলে মেহেদি। আত্মসাতকৃত টাকা ফেরত চাইলে টেনে হিঁসড়ে বৃদ্ধ মায়ের হাত ও পা ভেঙ্গে দিয়েছে কুলঙ্গার ছেলে। ঘটনা জানতে পেরে তার পোতা ছেলে রাশেদুল ইসলাম বাবু দাদীকে উদ্ধার করে কেশবপুর মাতৃমঙ্গল কিনিকে ভর্তি করে। এ ঘটনায় বৃদ্ধ মা ছেলের বিরুদ্ধে ন্যায় বিচার চেয়ে কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে গত বুধবার লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগে জানাগেছে, উপজেলার দোরমুটিয়া গ্রামের মৃত কওছার সরদারের স্ত্রী মোছাম্মদ ছায়রা বেগম(৭০)। দাম্পত্য জীবনে ২ ছেলে ও ২ মেয়ে রয়েছে। স্বামীর মৃত্যু পর ছায়রা বেগম শারিরিক ভাবে অসুস্থ হয়ে পড়েন। কিন্তু চিকিৎসা করার জন্য কোন ছেলে মেয়ে এগিয়ে আসেনি। ফলে চিকিৎসার জন্য ছায়রা বেগম বাপের বাড়ির জমি ও ছাগল-গরু বিক্রি করে ৬ লক্ষ ৩০ হাজার টাকা যোগাড় করেন। মা ছোট পুত্র মোঃ রবিউল ইমলামের কাছে গচ্ছিত টাকা দেন চিকিৎসা করানোর জন্য। কিন্তু কুলঙ্গার পুত্র রবিউল বৃদ্ধ মায়ের চিকিৎসা না করিয়ে পুরা টাকা আত্মসাত করে। এমনকি চিকিৎসার কথা বলে কৌশলে স্বামীর ভিটে-মাটি ও মায়ের ক্রয়কৃত সম্পত্তি টুকুও কৌশলে মায়ের কাছ থেকে লিখে নেয়। পরে বৃদ্ধ মা ছায়রা জানতে পেরে পুত্রের কাছে চিকিৎসার টাকা ফেরত চাই। কুলঙ্গার পুত্র রবিউল ও তার ছেলে মেহেদি টাকা ফেরত না দিয়ে টেনে-হিঁসড়ে ঘর থেকে বাইরের উঠানে ফেলে দেয়। এতে ছায়রা বেগমের ডান পা ও ডান হাত ভেঙ্গে যায়। অচল অবস্থায় গ্রামবাসি ও পোতা ছেলে তাকে উদ্ধার করে কেশবপুর মাতৃমঙ্গল কিনিকে ভর্তি করে। বর্তমানে চিকিৎসার অভাবে ছায়রা বেগম তার দিনমজুরী পোতা ছেলে ভালুকঘর গ্রামে রাশিদুলের বাড়ীতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এ বিষয়ে কুলঙ্গার পুত্র রবিউলের সাথে মুঠোফোনে যোগাযোগ করেও পাওয়া যায়নি। তবে তার স্ত্রী পারভিনা বেগম বলেন, শ^াশুড়ির জমানো যে টাকা পয়সা ছিলো আমরা তার পিছনে ব্যয় করেছি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
যশোর সীমান্তে বিজিবি-বিএসএফের সমন্বিত টহল
শহিদ জয়, যশোর : সীমান্তে নিরাপত্তা জোরদার ও পারস্পরিক সমন্বয় বজায় রাখতে যশোরের শার্শা সীমান্তে বিজিবি ও বিএসএফের সমন্বিত টহল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর)...
অভয়নগরে মা-বাবাকে নির্যাতনের অভিযোগে তিন মাদকাসক্ত ছেলের কারাদণ্ড
যশোর অফিস : যশোরের অভয়নগরে মাদকের টাকার জন্য মা-বাবাকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে তিন যুবককে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৭ নভেম্বর)...
যশোরে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ২৭ নেতাকর্মী গ্রেফতার
যশোর অফিস : যশোর জেলা পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ২৭ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। জেলার বিভিন্ন থানা ও জেলা গোয়েন্দা (ডিবি)...
যশোরে পুলিশ সদস্যদের সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ ডিআইজি রেজাউল করিমের
শহিদ জয়,যশোর : পুলিশ সদস্যদের সততা, নিষ্ঠা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম। একই সঙ্গে পুলিশ...
ডেপুটি স্পীকারের সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ
মনিরুল ইসলাম : বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপির সঙ্গে জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব জি. কে. গউছের নির্বাচনী এলাকার ১৪৮ সদস্যবিশিষ্ট...














