লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : দিনদিন বাড়ছে নড়াইলের লোহাগড়ায় বিএনপির দলীয় গ্রুপিং। লোহাগড়া উপজেলার ১২টি ইউনিয়নে বিএনপির পকেট কমিটি ঘোষণার প্রতিবাদে শনিবার(১৯ ফেব্রুয়ারি) মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শালনগর ইউনিয়ন বিএনপির পদবঞ্চিত নেতাকর্মীদের উদ্যোগে শনিবার সকাল সাড়ে ১০টায় শালনগর ইউনিয়নের রামকান্তপুর কাঠালতলা চৌরাস্তা এলাকায় এ মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালেহা বেগম, লোহাগড়া পৌর মহিলা দলের সভাপতি খালেদা জামান, লোহাগড়া উপজেলা যুবদলের সদস্য সচিব আহাদুজ্জামান বাটু, শালনগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বকুল খান, বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম, যুবদলের শালনগর ইউপির সাবেক সভাপতি মেহেদি হাসান, তরিকুল ইসলাম, জয়পুর ইউনিয়ন বিএনপির সদ্যবিদায়ী সাধারণ সম্পাদক সেলিম রেজা লিটু, জেলা ছ্ত্রাদলের যুগ্মসাধারণ সম্পাদক প্রকৌশলী তায়জুল হাসান প্রমুখ। বক্তারা বলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্দেশ না মেনে লোহাগড়া উপজেলা বিএনপির আহবায়ক জিএম নজরুল ইসলাম ও সদস্য সচিব কাজী সুলতানুজ্জামান সেলিম ঘরে বসে ১২টি ইউনিয়নের পকেট কমিটি ঘোষণা করেছেন। জেলা বিএনপির সভাপতি ও সম্পাদক কমিটি গঠনে মদদ যুগিয়েছেন বলেও অভিযোগ। সূত্র জানায়. সর্বশেষ ২০২০ সালে লোহাগড়া উপজেলা বিএনপির আহবায়ক কমিটি কাউন্সিলরদের ভোটে গঠন করা হয়। এরপর দলটির পক্ষে পূর্ণাঙ্গ সম্মেলন করা সম্ভব হয়নি। অভিযোগ রয়েছে, তড়িঘড়ি করে ঘরে বসে পছন্দের লোকদের দিয়ে ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে। টার্গেট আগামী পূর্ণাঙ্গ সম্মেলনে কাউন্সিলর ভোটে বিশেষ সুবিধা পাওয়া। লোহাগড়া উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী সুলতানুজ্জামান সেলিম এ বিষয়ে জানান, সব ইউনিয়নে স্বচ্ছ কমিটি দেয়া হয়েছে। কমিটি গঠনে জেলা বিএনপির কোন হস্তক্ষেপ ছিল না। এ ব্যাপারে নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, ইউনিয়ন কমিটি করার দায়িত্ব উপজেলা বিএনপির। তারা কোনো অনিয়ম করলে জেলাকে লিখিত ভাবে জানাতে হবে।
তালায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলার আসর, চ্যাম্পিয়নদের জন্য গরু ও ফ্রিজ পুরস্কার
তালা ( সাতক্ষীরা) প্রতিনিধি : গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সাতক্ষীরার তালায় অনুষ্ঠিত হয়েছে আট দলীয় নকআউট টুর্নামেন্ট। শুক্রবার (২৩...
মহম্মদপুরে সাবেক জাতীয় ফুটবল দলের প্রীতি ম্যাচ
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিতি : মাগুরার মহম্মদপুরে সাবেক জাতীয় ফুটবল দল ও মহম্মদপুর সোনালী অতীত ক্লাবের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ঢাকাস্থ মহম্মদপুর উপজেলা...
মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চুড়ামনকাটিতে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল...
স্টাফ রিপোর্টার চুড়ামনকাটি : শুক্রবার মাদক ও অনলাইন জুয়ার ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং যুব সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে যশোরের চুড়ামনকাটিতে ৮...
লোহাগড়ায় সড়কবাতি, শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন সমাজসেবক ইঞ্জিনিয়ার শেখ মতিউর।
লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার শেখ মতিউর রহমানের পক্ষ থেকে সড়কবাতি, শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
খেলাফত মজলিস নড়াইলের লোহাগড়া উপজেলা...
ক্যারিবীয়ানদের বিপক্ষে অলিনের দুর্দান্ত সেঞ্চুরি, ১৩৫ রানের ঝলমলে ইনিংস
হেলাল উদ্দিন, রাজগঞ্জ : আন্তর্জাতিক ক্রিকেটের প্রস্তুতি ম্যাচে ক্যারিবীয়ান দলের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে আলোচনায় এসেছেন যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের হানুয়ার গ্রামের কৃতী সন্তান...














