বাগআঁচড়ায় প্রতিনিধি : খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলায় চল এই স্লোগানকে সামনে রেখে ঝিকরগাছা কুলবাড়ীয়া ইউনাইটেড স্পোটিং কাবের আয়োজনে সিক্সসাইড ক্রিকেট টুর্নামেন্ট ২০২২ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০ টার সময় স্থানীয় কুলবাড়ীয়া বিকেএস মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সিক্সসাইড ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে শংকরপুর ক্রিকেট একাদশ। ৮ দলের অংশগ্রহনে দিনভর এ ক্রিকেট খেলায় ফাইনালে কুলবাড়ীয়া ইউনাইটেড স্পোটিং কাব ক্রিকেট একাদশ টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। কুলবাড়ীয়া ইউনাইটেড স্পোটিং কাব ক্রিকেট একাদশ ব্যাটিং করতে এসে নির্ধারিত ৪ ওভারে ২ উইকেট হারিয়ে ৫৩রান সংগ্রহ করে। দলের পে জুয়েল ২৪ রান করেন।জবাবে শংকরপুর ক্রিকেট একাদশ ৪ ওভার শেষে ১উইকেট হারিয়ে ৫৬ রান সংগ্রহ করে।ফলে শংকরপুর ক্রিকেট একাদশ ৯ উইকেটে জয় পায়। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের হাতে প্রথম পুরস্কার একটি ফ্রিজ তুলে দেন ঝিকরগাছা শংকরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু গোবিন্দ চন্দ্র চ্যাটার্জি। তিনি বলেন “খেলায় শক্তি খেলায় বল মাদক ছেড়ে খেলতে চল” এই স্লোগান সামনে নিয়ে যুব সমাজকে মাদক মুক্ত করতে হবে, তার জন্য খেলাধুলা মনোযোগী করতে হবে। কুলবাড়ীয়া ইউনাইটেড স্পোটিং কাবের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলমের পরিচালনায় এ সময় অন্যন্যোর মধ্যে উপস্থিত ছিলেন , বঙ্গবন্ধু সৃতি সংসদ ও পাঠাগারের আহবায়ক মুনসুর আলী, অনলাইন নিউজ পোর্টাল বেত্রাবতী নিউজের সম্পাদক ও প্রকাশক আরিফুজ্জামান আরিফ, টুর্নামেন্ট আয়োজক কমিটির আহবায়ক আব্দুর রহিম পশারী, ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক খলিলুর রহমান, আহসান হাবীব মেম্বার, আওয়ামীলীগ নেতা নাজমুস সায়াদ, , সাংগঠনিক সম্পাদক এনামুল হক লাল্টু, সাংবিদিক আসাদুজ্জামান নয়ন,সাইফুজ্জামান মন্টু সাংবাদিক আব্দুল জলিল, জয়নাল আবেদীন, নাজিমুদ্দিন জনি,প্রমুখ। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ ও ম্যান অব দ্যা টুর্নামেন্ট শংকরপুর ক্রিকেট একাদশের রনি নির্বাচিত হয়েছেন। ম্যাচ পরিচালনা করেন আম্পায়ার মোস্তফা সুমন ও সাজু হালদার। ধারা ভাষ্যকর ছিলেন ডাঃ আবু রায়হান রাজ ও মহাশিন আলী।
তালায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলার আসর, চ্যাম্পিয়নদের জন্য গরু ও ফ্রিজ পুরস্কার
তালা ( সাতক্ষীরা) প্রতিনিধি : গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সাতক্ষীরার তালায় অনুষ্ঠিত হয়েছে আট দলীয় নকআউট টুর্নামেন্ট। শুক্রবার (২৩...
মহম্মদপুরে সাবেক জাতীয় ফুটবল দলের প্রীতি ম্যাচ
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিতি : মাগুরার মহম্মদপুরে সাবেক জাতীয় ফুটবল দল ও মহম্মদপুর সোনালী অতীত ক্লাবের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ঢাকাস্থ মহম্মদপুর উপজেলা...
মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চুড়ামনকাটিতে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল...
স্টাফ রিপোর্টার চুড়ামনকাটি : শুক্রবার মাদক ও অনলাইন জুয়ার ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং যুব সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে যশোরের চুড়ামনকাটিতে ৮...
লোহাগড়ায় সড়কবাতি, শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন সমাজসেবক ইঞ্জিনিয়ার শেখ মতিউর।
লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার শেখ মতিউর রহমানের পক্ষ থেকে সড়কবাতি, শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
খেলাফত মজলিস নড়াইলের লোহাগড়া উপজেলা...
ক্যারিবীয়ানদের বিপক্ষে অলিনের দুর্দান্ত সেঞ্চুরি, ১৩৫ রানের ঝলমলে ইনিংস
হেলাল উদ্দিন, রাজগঞ্জ : আন্তর্জাতিক ক্রিকেটের প্রস্তুতি ম্যাচে ক্যারিবীয়ান দলের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে আলোচনায় এসেছেন যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের হানুয়ার গ্রামের কৃতী সন্তান...














