“জয় বাংলা” জাতীয় স্লোগান হওয়ায় শার্শায় আওয়ামীলীগের আনন্দ মিছিল

0
308
জসিম উদ্দিন, শার্শা : “জয় বাংলা” বাংলাদেশের জাতীয় স্লোগান হিসাবে মন্ত্রী সভায় চূড়ান্ত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল করেছে শার্শা উপজেলা আওয়ামীলীগ।
বৃহস্পতিবার (৩ মার্চ) বিকালে নাভারণ বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিশাল এই আনন্দ মিছিলটি।
শার্শা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জুর সভাপতিত্বে আনন্দ মিছিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, যশোর-১ শার্শা আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন।
এসময় আরো উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, উপজেলা কৃষকলীগের আহ্বায়ক ও উলাশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আয়নাল হক, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুরাদ হোসেন, বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইলিয়াস কবির বকুল, শার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির উদ্দিন তোতা, ডিহি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মুকুলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here