রাষ্ট্রীয় মর্যাদায় দেবহাটায় মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের দাফন সম্পন্ন

0
313

ভ্রাম্যমান প্রতিনিধি: দেবহাটার বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার অনুমানিক দিবাগত রাত ৮.৫৫ মিনিটে নিজস্ব বাসভবনে ক্যান্সারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। মৃত্যুকালে ২ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য আত্নীয় রেখে পরকালে পাড়ি জমান। এদিকে, বুধবার বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদকে বাদ জোহর সদর ইউনিয়নের সুশীলগাঁথী গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। এসময় উপস্থিত থেকে শ্রদ্ধা জানান দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান, উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী সহ স্থানীয় মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here