খাজুরা (যশোর) প্রতিনিধি : করোনাভাইরাসে আক্রান্ত যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ’র সুস্থতা কামনায় সদর উপজেলার খাজুরা মনিন্দ্রনাথ মিত্র মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ মার্চ) বেলা এগারোটায় বিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক বজলুর রহমান। প্রধান অতিথি ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি সৈয়দ মনির হোসেন টগর। কারিগরী বিভাগের ট্রেড ইন্সট্রাক্টর আব্দুল্লাহ ক্বাফীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, শিক্ষক প্রতিনিধি ও জেলা যুবলীগের উপ-দপ্তর সম্পাদক জাকির হোসেন মিনি, ম্যানেজিং কমিটির সদস্য ময়নুদ্দিন হোসেন ময়না। সভা শেষে ধর্মীয় শিক্ষক মাও. আব্দুল হাই দোয়া অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন। অনুষ্ঠানে উপজেলা যুবলীগের সদস্য ফারুক হোসেন, শহর যুবলীগের সদস্য এস.এম শহিদ, একই সংগঠনের নওয়াপাড়া ইউনিয়নের আহবায়ক নুর ইসলাম আলোসহ বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বেনাপোলে জাল ভ্রমণ করের রসিদে কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ,৭ভারতীয় আটক
যশোর অফিস : বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে জাল ভ্রমণ করের রসিদ ব্যবহার করে সরকারের কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ দালাল চক্রের...
যবিপ্রবিতে ই-জিপি, পিপিআর ও ডি-নথি বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত
যশোর অফিস : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) সরকারি ক্রয় প্রক্রিয়া ও দাপ্তরিক কাজে স্বচ্ছতা এবং গতিশীলতা আনতে ই-জিপি, পিপিআর, পিপিএ, ডি-নথি ও...
যশোরে জমি নিয়ে বিরোধে হাসুয়ার কোপে বিএনপি নেতা নিহত
যশোর অফিস : যশোর সদর উপজেলার মুনসেফপুরে জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধের জেরে শেখ আবু তালেব (৭০) নামে এক বিএনপি নেতাকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ...
খাজুরায় লায়ন ইটভাটার দাপটে অতিষ্ঠ জীবন
স্টাফ রিপোর্টার : যশোর সদর ও বাঘারপাড়া উপজেলা সীমান্তে চিত্রা নদী পুনঃখননের আগেই পাড়ের মাটি কেটে বিক্রি করছে অসাধু একটি চক্র। গত এক সপ্তাহে...
যশোরে রেডক্রিসেন্টের সাংগঠনিক সক্ষমতা উন্নয়নে দুই দিনব্যাপী কর্মশালা
মোঃ শাহ রিয়াজ বিশ্বাস সোহাগ : যশোরে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির যশোর ইউনিটের উদ্যোগে ‘ব্রাঞ্চ অর্গানাইজেশনাল ক্যাপাসিটি টু অ্যাক্ট (বোকা ২.০)’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা...














