নড়াইল থেকে: নড়াইল পুরাতন বাস টার্মিনালে বোমা হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। বুধবার (২৩ মার্চ) রাতে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। বিস্ফোরণের পর মুহুর্তের মধ্যে দোকান-পাট বন্ধ হয় যায়। লোকজন ছোটাছুটি শুরু করে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানায়, রাত সাড়ে ৯টার দিকে কয়েকটি মোটরসাইকেলে একদল সন্ত্রাসীরা শহরের পুরাতন বাস টার্মিনাল মসজিদের সামনে পর পর ৩/৪টি বোমার বিস্ফোরন ঘটিয়ে পালিয়ে যায়। এ সংবাদ ছড়িয়ে পড়লে যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মিরা ঘটনাস্থলে এসে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। নড়াইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার আলমগীর হোসেন আলম বলেন, এখানে আমিসহ দলের নেতা-কর্মিরা বসে সময় কাটাই। আমাকে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শওকত কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি দুঃখজনক আমরা শহরের সিসিটিভির ফুটেজ পর্যবেক্ষণ করে দেখব, তদন্ত করে দায়িদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার নেয়ার আশ্বাস দেন তিনি।
ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া
স্টাফ রিপোর্টার : নারী উদ্যোক্তা হিসেবে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় অসামান্য সাফল্য ও অর্থনৈতিক অগ্রযাত্রায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক অর্জন করেছেন ‘রঙ হ্যান্ডি...
যশোরে মতবিনিময় সভায় ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, পরাজিত ফ্যাসিস্টদের রক্তের তৃষ্ণা এখনো...
স্টাফ রিপোর্টার : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাড.রুহুল কবির রিজভী বলেছেন পরাজিত ফ্যাসিস্টদের রক্তের তৃষ্ণা এখনো মেটেনি। ছাত্র-জনতার অভ্যুত্থানে যারা ১৪শ’ শিশু কিশোরকে হত্যা করে...
গৃহযুদ্ধের পাঁয়তারা চালাচ্ছে দেশবিরোধী অপশক্তি, ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান স্পিকারের
যশোর ডেস্ক :দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দুর্বল করে গৃহযুদ্ধ পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ...
আসুন, ঐক্যবদ্ধভাবে ৭ নভেম্বর ও ৫ আগস্টের চেতনায় পতিত, পরাজিত ও তাবেদার অপশক্তির বিরুদ্ধে...
যশোর ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ‘চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। তিনি বলেছেন, বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ডের...
প্রধানমন্ত্রীর বক্তব্যে বাধা, সংসদ সদস্যকে সতর্ক করলেন স্পিকার ও স্বরাষ্ট্রমন্ত্রী
যশোর ডেস্ক : জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চলার সময় কথা বলায় কয়েকজন সংসদ সদস্যকে সতর্ক করেছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। এ সময় তিনি...














