কালিয়া (নড়াইল) প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার পেচি ডুমুরীয়া গ্রামে বোরহান শেখ গংদের নেওয়া সেচ পাম্পের অবৈধ সংযোগে প্রান গেল দরীদ্র প্রতিবেশী মৃত সোহরাব শেখের ছেলে ছেকন শেখের একটি বকনা গরুর বলে অভিযোগ পাওয়া গেছে। ২৪ মার্চ (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৯ টায় শিবানন্দপুর-পেচি ডুমুরীয়া ফসলী মাঠে এ দুর্ঘটনা ঘটে। বোরহান শেখ(৩৮) ওই গ্রামের মৃত নজিম শেখের ছেলে। স্থাণীয় সূত্রে জানা যায়, বোরহান শেখ তার প্রতিবেশী মৃত সিদ্দিক মোল্যার ছেলে জাকির মোল্যার বসত ঘরের আবাসিক মিটার থেকে বেশ কিছুদিন আগে প্রায় কোয়ার্টার কিলোমিটার দূরে মাঠের জমিতে সেচ দেওয়ার জন্য বাঁশের খুটি দিয়ে তার উচু করে মটরে সংযোগ প্রদান করেন। স্থাণীয়দের মধ্যে কামাল শেখ, দাউদ মীর, ইব্রাহীম শেখ, সোহেল শেখসহ অনেকে বলেন, মাঠের ভিতরে প্রায় ২০/৩০ হাত জায়গায় তার নীচে পড়ে থাকায় তারা বোরহান গংদের বার বার বাঁশ দিয়ে উচু করার কথা বললেও শোনেনি। আজ গরীব মানুষটার ৬০ হাজার টাকা মূল্যের একটি গরু মারা গেল তাদের গাফিলতির কারণে বালে তারা জানান। খাশিয়াল ইউনিয়নের ৪ নং ওয়ার্ড সদস্য ইমাম শেখ বলেন, এ ঘটনা ঘটার পরে আমি ফোন পেয়ে আসি এবং সরেজমিনে এসে দেখলাম এভাবে অবৈধ লাইন টানা তাদের মোটেও ঠিক হয়নি। আরো জানলাম স্থাণীয়রা তাদের বার বার নাকি নিষেধ করেছে তারা শোনেনি। যার গরুটা মারা গেছে সে একজন গরীব মানুষ আপনারা যারা আছেন দেখেন কি করা যায়। ভূক্তভোগী ছেকন শেখ ও তার মা মেরেজান বেগম বলেন, আমাদের গরুটি মারা গেছে বোরহানদের জানালে তারা উল্টে আমাদের মারতে আসে। আমরা গরীব মানুষ যে ব্যবস্থা করলে ভালো হয় আপনারা তাই করে দেন বলে জানান। অভিযুক্ত বোরহান শেখ জানান, ওখানে তার উচু করেই দেওয়া ছিল। পূর্ব শত্রæতার জেরে কে বা কাহারা আমাদের ফাঁসানোর জন্য বাঁশ সরিয়ে নিয়েছে। আমরা এ বিষয়ে কিছু জানিনা। এ বিষয়ে খাশিয়াল ইউনিয়নের বিট অফিসার এএসআই জাহিদ হাসান জানান, ঘটনার তদন্ত সাপেক্ষে বিহিত ব্যবস্থা নেওয়া হবে। যশোর পল্লীবিদ্যুৎ সমিতি-২, কালিয়া জোনাল অফিসের ডিজিএম মোমিনুর রহমান বিশ্বাস বলেন, উঠানে বোরিং থাকলে অনুমতি সাপেক্ষে দেড় হর্সপাওয়ারের মটর চালাইতে পারে কিন্ত অনেক দুরত্বে সেচ চালানোর সুযোগ নাই, এটা অবৈধ। এছাড়া এ বিষয়ে তিনি বড়দিয়া সাব অফিসের ইনচার্জকে বিষয়টি তদন্তের নির্দেশনা দিবেন বলেও জানান।
জেলা প্রশাসনের অনুমতি ব্যতিত মেলা করতে বাণিজ্য মন্ত্রণালয় কি নতুন আইন করেছে? / পুলিশ...
নিজস্ব প্রতিনিধি (যশোর) : যশোর শহরের ঐতিহ্যবাহী টাউন হল
ময়দানে আগামী ২৮ ও ২৯ নভেম্বর দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা-
২০২৬’ আয়োজনকে কেন্দ্র করে প্রশাসনিক অনুমতি ও
নিরাপত্তাব্যবস্থা...
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...














