চৌগাছা পৌর প্রতিনিধি: জমি-জমার বিষয়কে কেন্দ্র করে যশোরের চৌগাছায় ছেলের বিরুদ্ধে পিতা-মাতা ও বোনের ওপর নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় (২২ মার্চ) আসাদুল ইসলাম (৪৫) এর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভূক্তভোগিদের জামাতা কাজল হোসেন (৪৫)। ভূক্তভোগীরা হলেন উপজেলার ফুলসারা ইউনিয়নের আলী বক্স মন্ডল ও তার স্ত্রী রাহিমা বেগম। লিখিত অভিযোগে বাদী কাজল হোসেন বলেন, “অভিযুক্ত আসাদুল ইসলাম সম্পর্কে আমার স্ত্রীর ভাই ও উচ্চশৃঙ্খল প্রকৃতির লোক। জমিজমা ভাগবন্টনের বিষয় নিয়ে দীর্ঘদিন যাবৎ তার সাথে আমাদের বিরোধ চলছে। অত্র থানাধীন ফুলসারা মৌজায় আমার শশুরের আনুমানিক ৫ বিঘা জমি আছে। এই জমি আসাদুল ইসলাম জোর করে রেজিষ্ট্রি ও দখল নেওয়ার জন্য আমার শশুড়-শাশুড়ী ও স্ত্রীকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছে। মঙ্গলবার (২২ মার্চ) আনুমানিক রাত ৯ টার সময় আমার শশুর আলী বক্স মন্ডলের বাড়িতে জমি জোরপূর্বক রেজিষ্ট্রির বিষয়কে কেন্দ্র করে আমার শশুড়-শাশুড়ী ও স্ত্রী শরিফা বেগম (৩৫) এর সাথে কথা কাটাকাটির একপর্যায়ে আসাদুল আমার শশুড়কে ধাক্কা মেরে মাটিতে ফেলে দিলে আমার স্ত্রী ঠেকাতে যায়। ঠিক তখনই আসাদুল-এর হাতে থাকা লোহার রড দিয়ে আমার স্ত্রীকে আঘাত করে মাথা ও পায়ে গুরুতর জখম করে এবং আমাকে বিভিন্ন ধরনের হুমকি দিতে থাকে আসাদুল। এ ঘটনার সাী আছেন একই এলাকার বাসিন্দা শাহাবুদ্দিন হোসেন (৩৪) পিতা সামসুর রহমান ও হাবিবুর রহমান (৩৮) পিতা মৃত আলমগীর হোসেনসহ অনেকেই।” অভিযুক্ত আসাদুল ইসলামের কাছে ঘটনার সত্যতা জানতে চাইলে তিনি বলেন,নির্যাতনের বিষটা সম্পূর্ণ বানোয়াট। পারিবারিকভাবে আমদের জমিজমা নিয়ে একটু ঝামেলা ছিল। তাই বলে তাদের গায়ে আমি হাত দিতে পারিনা, তারা আমার গুরুজন। চৌগাছা থানার দায়িক্তরত কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক এএসআই কামাল হোসেন লিখিত অভিযোগের সত্যতা নিশ্চিত করেন।
জেলা প্রশাসনের অনুমতি ব্যতিত মেলা করতে বাণিজ্য মন্ত্রণালয় কি নতুন আইন করেছে? / পুলিশ...
নিজস্ব প্রতিনিধি (যশোর) : যশোর শহরের ঐতিহ্যবাহী টাউন হল
ময়দানে আগামী ২৮ ও ২৯ নভেম্বর দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা-
২০২৬’ আয়োজনকে কেন্দ্র করে প্রশাসনিক অনুমতি ও
নিরাপত্তাব্যবস্থা...
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...













