এম,এম সাহেব আলী আশাশুনি (সাতক্ষীরা) থেকে ঃ আশাশুনি থানা সদর জামে মসজিদ পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। শুকবার জুম্মাবাদ থানা কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মসজিদ পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মোমিনুল ইসলাম পিপিএম। আলোচনা সভায় উপস্থিত মুসুল্লিবৃন্দের সর্ব সম্মতিক্রমে আশাশুনি থানা সদর জামে মসজিদ পরিচালনা কমিটিতে প্রধান উপদেষ্টা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মোমিনুল ইসলাম পিপিএম ও জেলা পরিষদের সদস্য ,উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মহিতুর রহমান ৩য় বারের মত সভাপতি, শিক্ষক আসিব ইাকবাল সেক্রেটারী, আলহাজ আব্দুর রহমান মিঠু কোষাধ্যক্ষ আগামী দুই বছরের জন্য নির্বাচিত হয়েছেন। কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভায় আশাশুনি থানা পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর হোসেন, মসজিদের ইমাম প্রভাষক হাফেজ বাকি বিল্লাহ সহ থানা পুলিশের কর্মকর্তা, মোয়াজ্জিন গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত সকলে বলেন ৩য় বারের নির্বাচিত সভাপতি মহিতুর রহমানের পরিচালনায় মসজিদটি ব্যাপক উন্নয়ন হয়েছে ও ভালোভাবে পরিচালিত হওয়ায় ৩য় বারের মত আমরা তাকে সভাপতি দায়িত্ব অর্পন করিয়াছি। নির্বাচিত কমিটিকে দীর্ঘায়ু কামনা করে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান মুসুল্লিগন।
জেলা প্রশাসনের অনুমতি ব্যতিত মেলা করতে বাণিজ্য মন্ত্রণালয় কি নতুন আইন করেছে? / পুলিশ...
নিজস্ব প্রতিনিধি (যশোর) : যশোর শহরের ঐতিহ্যবাহী টাউন হল
ময়দানে আগামী ২৮ ও ২৯ নভেম্বর দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা-
২০২৬’ আয়োজনকে কেন্দ্র করে প্রশাসনিক অনুমতি ও
নিরাপত্তাব্যবস্থা...
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...














