উদয় শংকর সিংহ, কেশবপুর ঃ কেশবপুরে দেশের প্রথম জীবিকায়ন শিল্প পল্লীর উদ্বোধন করা হয়েছে। এ পল্লীর প্রায় ৬শ’ পরিবার সরকারি অর্থ ও প্রশিক্ষণ সহায়তায় নিজেদের ব্যবসার উন্নয়ন করার সুযোগ পাবেন। সরকারের এক হাজার শিল্প পল্লী স্থাপন কার্যক্রমের অংশ হিসেবে এ পল্লীর উদ্বোধন করা হয়। শুক্রবার বিকেলে উপজেলার আলতাপোল গ্রামে এ পল্লীর উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের পল্লী জীবিকায়ন প্রকল্প-৩ এর আওতায় যশোরের কেশবপুর উপজেলার আলতাপোল গ্রামকে কারুশিল্প পল্লী হিসেবে ঘোষণা করা হয়। যশোরের কেশবপুর উপজেলার আলতাপোল গ্রামে প্রায় দেড় হাজার পরিবারের বসবাস। এর মধ্যে ৬শ’ পরিবার কাঠ দিয়ে বিভিন্ন ধরণের ফুলদানি, মোমদানি, কলমদানি, হামানদানি, চুড়ি আলনা, লেবুপাতা, ওড়ন, খুনতি, চামচ ও খেলনার সামগ্রীসহ নানা সামগ্রী তৈরি করে থাকে। আর এ দিয়ে তাদের জীবনযাপন চলে। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের মহাপরিচালক সুপ্রিয় কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন সংসদ সদস্য শাহিন চাকলাদার, জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন,কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রহুল আমিন, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, পল্লী উন্নয়ন অফিসার সুজন চন্দ্র ,কেশবপুর প্রেসকাব সভাপতি আশরাফ উজ জামান খান, সাধারেণ সম্পাদক জয়দেব চক্রবর্তী প্রমূখ।
জেলা প্রশাসনের অনুমতি ব্যতিত মেলা করতে বাণিজ্য মন্ত্রণালয় কি নতুন আইন করেছে? / পুলিশ...
নিজস্ব প্রতিনিধি (যশোর) : যশোর শহরের ঐতিহ্যবাহী টাউন হল
ময়দানে আগামী ২৮ ও ২৯ নভেম্বর দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা-
২০২৬’ আয়োজনকে কেন্দ্র করে প্রশাসনিক অনুমতি ও
নিরাপত্তাব্যবস্থা...
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...













