নড়াইল প্রতিনিধি : নড়াইলে কৃষক লাঞ্চিত করার সংবাদ প্রচার করায় সাংবাদিক ও কৃষকের নামে মিথ্যা ও হয়রানি মুলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন হয়েছে। শনিবার সকাল ১১ টায় নড়াইল প্রেসকাবের সামনে জেলা কৃষক লীগ, জেলা মৎস্যজীবী লীগ ও হিউম্যান রাইটস ডিফেন্ডারস ফোরামের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি মেশকাতুল ওয়ায়েজিন লিটু, জেলা কৃষকলীগের সভাপতি মাহাবুবুর রহমান, পৌর যুবলীগের সভাপতি বিপ্লব বিশ্বাস বিলো, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি সাইফুল ইসলাম, সাধারন সম্পাদক শামীম আতিক মহিদ, কৃষক নেতা খন্দকার শাহেদ আলী শান্ত, লাঞ্চিত শিকার কৃষক আলী মোহাম্মদ মন্ডল প্রমূখ। মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৭ ফেব্রুয়ারী নড়াইল পৌরসভার উজিরপুর গ্রামের কৃষক আলী আহমে¥দ সার কিনতে আসেন রূপগঞ্জ বাজারের সার ডিলার মোঃ হাসানুজ্জামানের ঘরে। সেখানে ওই সার ডিলারের ম্যানেজার হিরামন সার বিক্রির জন্য অতিরিক্ত টাকা দাবি করলে ওই কৃষক আরী আহম্মেদ মেমো দিতে বলেন। এ নিয়ে তর্ক বিতর্কের এক পর্যায়ে কৃষক আলী আহম্মেদকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। লাঞ্ছিত করা হয় ওই কৃষক কে নিয়ে নিউজ করায় সার ডিলার হাসানুজ্জামান সাংবাদিক,কৃষকসহ ৫জনের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে। যা অত্যান্ত দু:খজনক ও নিন্দীয় কাজ। কৃষকরা কখনো চাঁদার জন্য যায় না। তারা রোদ-বৃষ্টি মাথায় নিয়ে শরীরের ঘাম ঝরিয়ে ফসল উৎপাদন করে। আর আমরা আরাম-আয়েশ করে কৃষকের সেই উৎপাদিত ফসল ভোগ করি। বক্তারা আরো বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। আওয়ীলীগের ভাবমূর্তি ন্ন করতে হাসানুজ্জামান সরকারের ভাবমূতি নষ্ট করছে। এর আগেও হাসানুজ্জামানের বিরুদ্ধে সার কেলেংকারীর ঘটনা রয়েছে। অবিলম্বে অভিযুক্ত সার ডিলার হাসানুজ্জামানের সার ডিলার বাতিল, কৃষক ও সাংবাদিকদের নামে দায়েরকৃত ডিজিটাল নিরাপত্তা আইনে হয়রানীমুলক মামলা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় আগামীতে সারাদেশে ব্যাপী আন্দোলন গড়ে তোলার হুমকী দেন। উল্লেখ্য, নড়াইলের সাপ্তাহিক ও অনলাইন সংস্করণ ‘নড়াইল কণ্ঠ’ পত্রিকার প্রকাশক ও সম্পাদক কাজী হাফিজুর রহমান , সাংবাদিক আনিস ,কৃষক আলী আহম্মদ, খন্দকার শাহেদ আলী শান্ত সহ ৫জনের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। গত ২৩ মার্চ নড়াইল পৌরসভার বিসিআইসির সার ডিলার মোঃ হাসানুজ্জামান বাদী হয়ে খুলনা বিভাগীয় ট্রাইবুনালে এ মামলা দায়ের করেন।
তালায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলার আসর, চ্যাম্পিয়নদের জন্য গরু ও ফ্রিজ পুরস্কার
তালা ( সাতক্ষীরা) প্রতিনিধি : গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সাতক্ষীরার তালায় অনুষ্ঠিত হয়েছে আট দলীয় নকআউট টুর্নামেন্ট। শুক্রবার (২৩...
মহম্মদপুরে সাবেক জাতীয় ফুটবল দলের প্রীতি ম্যাচ
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিতি : মাগুরার মহম্মদপুরে সাবেক জাতীয় ফুটবল দল ও মহম্মদপুর সোনালী অতীত ক্লাবের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ঢাকাস্থ মহম্মদপুর উপজেলা...
মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চুড়ামনকাটিতে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল...
স্টাফ রিপোর্টার চুড়ামনকাটি : শুক্রবার মাদক ও অনলাইন জুয়ার ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং যুব সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে যশোরের চুড়ামনকাটিতে ৮...
লোহাগড়ায় সড়কবাতি, শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন সমাজসেবক ইঞ্জিনিয়ার শেখ মতিউর।
লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার শেখ মতিউর রহমানের পক্ষ থেকে সড়কবাতি, শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
খেলাফত মজলিস নড়াইলের লোহাগড়া উপজেলা...
ক্যারিবীয়ানদের বিপক্ষে অলিনের দুর্দান্ত সেঞ্চুরি, ১৩৫ রানের ঝলমলে ইনিংস
হেলাল উদ্দিন, রাজগঞ্জ : আন্তর্জাতিক ক্রিকেটের প্রস্তুতি ম্যাচে ক্যারিবীয়ান দলের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে আলোচনায় এসেছেন যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের হানুয়ার গ্রামের কৃতী সন্তান...













