পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছা পৌর সদরে মরা মুরগী বিক্রির দায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে দোকান বন্ধ করে দিলেন প্যানেল মেয়র শেখ মাহবুবুর রহমান রঞ্জু। গত শনিবার বিকালে পৌর মাংশ বাজারে এ ঘটনা ঘটে। পাইকগাছা পৌর মেয়র মাহাবুবুর রহমান রঞ্জু জানান, শনিবার বিকাল ৪ টায় পৌর সদরে মুরগী ব্যবসায়ী খায়রুল আলমের নিকট খোকা সরদার নামে একজন ক্রেতা মুরগী কিনে পরিস্কার করে দিতে বলে। তিনি তার নিজস্ব ঘরে পরিস্কার করে ক্রেতাকে দিলে ক্রেতার সন্ধেহ হয়। এ সময় তার ঘরে ঠুকে পড়ে। তখন দেখে দুই বস্তায় ১৫/২০ টি মরা মুরগী রয়েছে। তাদের কাছে জিজ্ঞেস করলে বলে ভালো মুরগী রেখে মরা মুরগী দেয়া হয়েছে। সেটি আমাদের ভুল হয়েছে বলে দোকান থেকে পালিয়ে যায়। এ সময় পৌর প্যানেল মেয়র ও সোলআনা ব্যবসায়ী সমিতির নের্তৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানায়। পৌর প্যনেল মেয়র মাহাবুবুর রহমান রঞ্জু ও ব্যবসায়ী সমিতির সভাপতি শুকুরুজ্জামান জানান, এমন ঘটনা কয়েকবার সে ঘটিয়েছে। পৌর সদরের আরেক ক্রতা সুশান্ত মন্ডল জানান, আমি মুরগী ব্যবসায়ী খায়রুল আলমের নিকট থেকে ১ কেজি ২ শ গ্রাম মুরগী কিনে পরে ১ কেজি ৯শ গ্রাম মরা মুরগী দেয়। পরে মরা মুরগীর কথা স্বীকার করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম বলেন মরা মুরগী বিক্রির কথা শুনেছি। তাকে দোকানে না পেয়ে পৌর প্যানেল মেয়রকে ঘর বন্ধ করে দেয়ার জন্য বলেছি। পরে আইগত ব্যাবস্থা নেয়া হবে।
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী...
যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে...
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...















